খেলা ফিচার্ড

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান : ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

icc

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচটি বর্জনের এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এ তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে বিষয়টি সমাধানে নেপথ্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সংস্থাটি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ম্যাচের প্রায় ১৫ দিন আগে সিদ্ধান্ত জানানোয় আইসিসির […]

খেলা ফিচার্ড

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে। আইসিসি টি-২০ বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সব সাংবাদিক আবেদন করেছিলেন আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন […]

খেলা ফিচার্ড

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি। আইসিসি বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের […]

খেলা ফিচার্ড

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

BCB-Bangladesh-Cricket-Board

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না। আইসিসি পরশু জানিয়ে দেয়, সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ […]

খেলা ফিচার্ড

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

asif-nazrul-new

নিরাপত্তাশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। আর এ সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলে জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা আইসিসি থেকে সুবিচারের আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ‘ভারতে নিরাপত্তা শঙ্কা বায়বীয় […]

খেলা ফিচার্ড

বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

delhi-high-court

আইনের একজন ছাত্রী দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন করেছিলেন যে বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা থেকে যাতে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘সহিংসতার’ কারণ দেখানো হয়েছিল আবেদনে। এই মামলার বিস্তারিত জানিয়েছে ভারতের আইন আদালতের খবর সংক্রান্ত পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই মামলা খারিজ করে দিয়ে […]

খেলা ফিচার্ড

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

bpl-2026

যাকে নিয়ে বিতর্ক সেই এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফল ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচই মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে না আসায় এবার বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে যাচ্ছে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ রাত ৮টায় কোয়াবের সঙ্গে বিসিবির […]

খেলা ফিচার্ড

মোস্তাফিজ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে জানিয়ে চিঠি আইসিসির

mostafij

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে বিসিবিকে চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই চিঠির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির চিঠিতে মূলত তিনটি কারণে […]

খেলা ফিচার্ড

২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন কি ঝুঁকিতে? ভেনেজুয়েলা ইস্যুতে কি বলছে ফিফা?

trump-anfantino

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার রেশ এখন এসে লেগেছে ফুটবল মাঠেও। প্রশ্ন উঠেছে, ছয় মাস পর অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা? ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে যেমন ফিফা […]

খেলা ফিচার্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, নতুন সূচি বানাচ্ছে আইসিসি!

bd-cricket-team-icc

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির কাছে […]

খেলা ফিচার্ড

কলকাতায় তুলকালাম : মেসিই মূল দোষী : গাভাস্কার

gavaskar-messi

নানা ঘটনাচক্রের পর ভারত ছেড়েছেন লিওনেল মেসি। হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে দারুণ সফর কাটলেও, কলকাতায় আর্জেন্টাইন মহাতারকার অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়ে যুবভারতী স্টেডিয়াম (সল্টলেক স্টেডিয়াম)। এক পর্যায়ে মেসি ও আগত দর্শকদের কাছে ক্ষমাও চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে নির্ধারিত সময়ের আগেই ভেন্যু ত্যাগ করার কারণে বিশৃঙ্খলার দায় মেসিকেই দিচ্ছেন ভারত ক্রিকেট দলের কিংবদন্তি […]

খেলা ফিচার্ড

ভারতকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

bangladesh-football-team

২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের একদিনের ব্যবধানেই সুখবর পেলো বাংলাদেশ। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) প্রকাশিত সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮৩ থেকে ১৮০ নম্বরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল। গত ৯ বছরের মধ্যে এটিই বাংলাদেশের সেরা অবস্থান। চলতি বছরের সবশেষ আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর বুধবার র‌্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ […]

খেলা ফিচার্ড

২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হয়েছে যে ৩০ দলের জায়গা

fifa-wc

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। ইউরোপ (৩ দল) ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে।   দক্ষিণ আমেরিকা (৬ দল) আর্জেন্টিনা, ব্রাজিল, […]

খেলা ফিচার্ড

হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খুলতে বললেন তামিম

হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খুলতে বললেন তামিম বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা গুরুতর অভিযোগ। তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারদের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান […]

খেলা ফিচার্ড

শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে চান মেসি

লিওনেল মেসি

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর যে প্রশ্নটি সবার মনে ঘুরঘুর করছে, লিওনেল মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে কি না। এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই ভক্তদের মনে। অনেকবার এ প্রশ্নের মুখোমুখি হলেও, সরাসরি হ্যাঁ বা না কিছুইই বলেননি এ আর্জেন্টাইন মহাতারকা। এবারও অনেকটাই একই কথা জানালেন মেসি। শতভাগ ফিট থাকলে আসন্ন বিশ্বকাপে খেলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী […]

খেলা ফিচার্ড

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

asif-akbar

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে করে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক […]

খেলা ফিচার্ড

‘সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ট্রফিই শোভা পাচ্ছে। সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে ৪০ বছর বয়সেও ছুটছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হয় কি না, সেটাই দেখার বিষয়। তবে ফুটবলের সবচেয়ে মর্যদাপূর্ণ ট্রফির স্বপ্নপূরণের আগে রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই। গতকাল যেমন ‘সর্বকালের সেরা ফুটবলারের’ এক পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারটা অবশ্য তার […]

খেলা ফিচার্ড

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার বছরের পর বছর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে—বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে হাসিমুখে ফুটে উঠেছেন তিনি। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য এক […]

খেলা ফিচার্ড

এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে প্রথমার্ধেই ৪ গোল বাংলাদেশের মেয়েদের

এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে প্রথমার্ধেই ৪ গোল বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের মুখোমুখি বাংলাদেশ। প্রথমার্ধে এশিয়ার এই দেশটির জালে চার গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন ও তৃষ্ণা রানী। লাও ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে […]

খেলা ফিচার্ড

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (৭ আগস্ট) প্রকাশিত ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল। ফিফার ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৯.৮৭। আগের তুলনায় এবার মেয়েরা পেয়েছে ‍+৮০.৫১ পয়েন্ট, […]