দীর্ঘ অপেক্ষায় চিকিৎসা থেকে সরে যাচ্ছেন কুইবেকবাসী জরিপে ৫৬ শতাংশ উত্তরদাতার এমন অভিজ্ঞতা মন্ট্রিয়ল, ৩০ অক্টোবর: চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে—এই আশঙ্কায় প্রয়োজন অনুভব করেও চিকিৎসক দেখানো কিংবা জরুরি বিভাগে যাওয়া থেকে বিরত থেকেছেন কুইবেকের বহু মানুষ। নতুন এক লেজার জরিপে প্রদেশটির ৫৬ শতাংশ উত্তরদাতা এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কানাডাজুড়ে এই হার ৫০ শতাংশ। […]
ফিচার্ড
টিন সার্টিফিকেট আর প্রয়োজন নেই? যেভাবে বাতিলের আবেদন করবেন
বিভিন্ন প্রয়োজনে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বা টিন সার্টিফিকেট করলেও পরবর্তী সময়ে অনেকের আর সেটির প্রয়োজন হয় না। তবে টিআইএন সক্রিয় থাকলে আয়কর রিটার্ন দাখিলসহ বিভিন্ন কর-সংক্রান্ত বাধ্যবাধকতা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অনেকে। নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে আইনগত জটিলতার আশঙ্কাও থাকে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে টিআইএন বাতিলের […]
স্ত্রী রেখেই শ্যালিকাকে বিয়ে, মুখে কালি মাখিয়ে গ্রামছাড়া
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাকে গ্রাম থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। গত সোমবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তাঁর মুখে চুন-কালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ের […]
অরুণাচলে চীনা সেনাদের তাঁবু, ভারত-চীন সম্পর্কে নতুন করে উত্তেজনা
ভারতের অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্ত এলাকায় চীনা সেনাদের আবারও অবস্থান নেওয়া এবং ভারতীয় ভূখণ্ড বলে দাবি করা এলাকার কয়েক কিলোমিটার ভেতরে তাঁবু স্থাপনের অভিযোগ উঠেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রধানের এমন বক্তব্যে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের বেশির ভাগ সময় ভারত […]
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, গতি হতে পারে ১৪০ কিমি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে ঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা ও ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের […]
আমি তোমার যত্ন নেব’ বলেই তাকে ধর্ষণ করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল। তার অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের একটি হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। এর আগে একই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে নতুন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত […]
ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি
ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ‘তথ্যে’ বিভ্রান্তি তৈরি হয়েছে। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, রিটার্ন দাখিলে ব্যর্থ হলে সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে একই অঙ্কের জরিমানা প্রযোজ্য নয়। করদাতার পূর্ববর্তী আয় নিরূপণ, প্রযোজ্য আইনগত বিধান ও ব্যক্তিগত পরিস্থিতির ওপর নির্ভর করে জরিমানার পরিমাণ […]
সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ব্যবস্থার […]
১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স!
ভিডিও নির্মাতাদের জন্য নতুন বোনাস কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) পাওয়া যাবে। তবে এই সুবিধা সবার […]
সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দু’জনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার
সৌদি আরবের বিভিন্ন জায়গায় কারাগারে সাড়ে সাত হাজারের মতো বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে দেশটির সরকারের কাছে রায়ের অনুলিপি চেয়েও চিঠি দিয়েছে বাংলাদেশ। ওই দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের […]
সৌদি আরবের দাম্মাম বিমান বন্দরে হামলা, নিহত ১, আহত ৮
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা ।সংবাদ পড়ুন সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার এক বিবৃতিতে জানায়, সামান্য থেকে গুরুতর আহত হওয়া সকল ব্যক্তিকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। […]
রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনা সৃষ্টি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও পুলিশের পক্ষ থেকে আবু বকরের বিষয়ে বিস্তারিত জানানো […]
সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির ‘গোপনীয়’ চিঠিতে যা আছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ নথি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। রবিবার (১৮ অক্টোবর) দেওয়া ওই নথির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠির তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে […]
অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ি সংলগ্ন আড়াইতলা ভবনে গতকাল সোমবার রাতে শুরু হওয়া এ অভিযান […]
কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ
কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশে সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি। সহকর্মী ও পরিবারের সদস্যদের ভাষ্য, এসব প্রতিবেদন প্রকাশের কারণে আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুরে […]
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ গত ১৭ অক্টোবর উভয় দেশের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চূড়ান্তভাবে সই হয়েছে। রোববার (১৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও […]
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
সৌদি আরবের চারটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) চারটি অঞ্চলের বিভিন্ন অংশে ভারি বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশ। সেখানে মাঝারি থেকে […]
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন […]
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সরকার ব্যবস্থা নেবে: প্রত্যাশা ভারতের
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে দেশটির অন্তর্বর্তী সরকার কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশার কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ব্রিফিংয়ে দুর্গাপূজার প্রাক্কালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের দেওয়া একটি সাম্প্রতিক বিবৃতির প্রসঙ্গ তুলে এক […]
সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক […]



















