ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায় ২০১৪ সালে এক নারীকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তারা জেলও খাটেন। কিন্তু ১২ বছর পর সেই নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরনো হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। রোহতাস জেলার এক গ্রামে শকুন্তলা দেবী নামের ওই নারী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। […]
অবিশ্বাস্য হলেও সত্য
প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ খরচ, ব্রেকআপের পর আদালতে প্রেমিক
এক বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক প্রেমিকার পেছনে খরচ করা ৪ লাখ ৬৮ হাজার ৯০ সিঙ্গাপুরিয়ান ডলার ফেরত চেয়ে আদালতে মামলা করেছেন একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাইকোর্ট তার দাবি খারিজ করে দিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভুক্তভোগী’ সিইও চন্দর আগরওয়ালের দাবি, সাবেক প্রেমিকা ফেলিসিয়া […]
পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা
পিঠের চুলকানি মেটানোর অভিনব ব্যবসা খুলে মাসে প্রায় ১ লাখ ইউয়ান (১৮ লাখ ২৫ হাজার টাকা) আয় করছেন চীনের শেনজেন শহরের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝাংয়ের প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধর্মী প্রতিষ্ঠানে গ্রাহকরা নির্ধারিত শয্যায় শুয়ে বিশেষ […]
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পরিবারের অভিযোগ, শনিবার সকালে […]
বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এথেল ক্যাটারহামের ১১৭তম জন্মদিন
বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এথেল ক্যাটারহামের ১১৭তম জন্মদিন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ব্রিটিশ নারী এথেল ক্যাটারহাম ১১৭ বছর পূর্ণ করেছেন। ১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের শিপটন বেলিঞ্জারে জন্ম নেওয়া এথেলই প্রথম ব্রিটিশ, যিনি ১১৭ বছর বয়সে পৌঁছালেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের সারের লাইটওয়াটারে একটি পরিচর্যাকেন্দ্রে বসবাস করছেন। পরিবার, স্বজন ও পরিচর্যাকেন্দ্রের কর্মীদের উপস্থিতিতে আনন্দঘন […]
আজই ট্রিলিয়নেয়ার হবেন ইলন মাস্ক : কীভাবে সম্ভব?
ব্যবসায়িক জগতের সব রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে আজকেই ইতিহাসে নাম লেখাবেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-র মাধ্যমে বাজারে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রির পর তার এই অভাবনীয় সম্পত্তি তৈরি হয়েছে। আজ শুক্রবার বাজার খোলার পর তার মোট সম্পদের পরিমাণ ১.১ ট্রিলিয়ন বা […]
৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার এক কৃষকের
উগান্ডার কৃষক মুসা হাসাহিয়া কাসেরা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘বিশ্বের সবচেয়ে ফারটাইল পুরুষ’ হিসেবে। দাবি করা হচ্ছে, তার ১২ জন স্ত্রী, ১০২ সন্তান এবং ৫৭৮-র বেশি নাতি-নাতনি রয়েছে। যেন তার পরিবারের সদস্য দিয়েই গড়ে উঠেছে এক গ্রাম। বিশাল এই পরিবার নিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যম, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। বর্তমান ব্যস্ত জীবনে অনেক […]
দেশে ৬১ লাখ গাঁজাখোর!
দেশে মাদক সেবনকারীর সংখ্যা বর্তমানে আনুমানিক ৮২ লাখে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ। গাঁজা সেবনকারীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৬১ লাখ। এছাড়া ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সেবন চলছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশব্যাপী […]
প্রেমিকাকে ‘মা’ ডাকলেন প্রেমিক, ক্ষোভে প্রেমিকার আত্মহত্যা
মাদারীপুরের শিবচরে তুচ্ছ কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। উলটো মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রেমিক রিফাত উকিলসহ তার লোকজনের হুমকির শিকার সুমাইয়ার পরিবার। সঙ্গে যোগ দিয়েছেন সুমাইয়ার দূরসম্পর্কের মামা খায়ের চোকদার। পুলিশও বিষয়টি মিমাংসার মাধ্যমে সমাধান করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন সুমাইয়ার […]
রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করলেন ভারতীয় নারী
শিশুদের রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করেছেন পুনম নামে ভারতীয় এক নারী। নিজের ভাতিজিসহ চার শিশুকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পেছনের কারণটি ভয়ংকর। অভিযুক্ত নারী চাননি কেউ তার চেয়ে ‘বেশি সুন্দর’ হোক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুনমের হত্যার ধরন একই—প্রতিবার পানিভর্তি চৌবাচ্চায় শিশুকে ডুবিয়ে মারা। […]
১৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক মনীশ : করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
আপনি যদি বিশ্বাস করেন যে, ক্রেডিট কার্ডের কাজ কেনাকাটা বা বিল পরিশোধের মধ্যেই শুধু সীমাবদ্ধ, তাহলে মনীশ ধামেজার গল্প আপনাকে অবাক করে দিতে পারে। তিনি ক্রেডিট কার্ডগুলোকে তাদের চিরাচরিত ব্যবহারের বাইরে প্রসারিত করেছেন এবং সেগুলোকে আয়ের উৎসে পরিণত করেছেন। এর জন্য ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন তিনি।মণীশের কাছে ১৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ড রয়েছে এবং […]
মাকে লেখা শেষ চিঠি বোতলে ভরে ভাসিয়েছিলেন সাগরে, মিলল ১০৯ বছর পর
এক শতাব্দীরও বেশি সময় পর দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া গেছে বোতলে ভরা দুটি চিঠি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধের সময়, ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যোগ দিতে যাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় দুই অস্ট্রেলীয় সেনা দুইটি আবেগঘন চিঠি লেখে বোতলে ভরে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। চিঠিগুলো পেয়ে রীতিমতো হতবাক সৈনিকদের বংশধররা। ডেব ব্রাউন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, চলতি […]
পাখি হয়েও দুধ দেয় কবুতর, প্রকৃতির বিস্ময়কর রূপ
দুধ মানেই আমরা ভাবি গরু, ছাগল, মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর কথা। কিন্তু প্রকৃতির এক আশ্চর্য দান হলো—কবুতরের দুধ। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও সত্যি, কবুতরও দুধ দেয়! এই দুধকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন “পিজন মিল্ক” (Pigeon Milk), যা কবুতরছানার জীবনের শুরুতে একমাত্র খাদ্য হিসেবে কাজ করে। কীভাবে তৈরি হয় এই দুধ? এই দুধ স্তন্যপায়ীদের মতো স্তনগ্রন্থি […]
টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বউ, কেনা যাচ্ছে পছন্দমত!
বুলগেরিয়ার স্তার জাগোরা অঞ্চলে এক ব্যতিক্রমী প্রথা হিসেবে আক্ষরিক অর্থেই একটি ‘বউ বাজার’ বসে। সেখানে কালাইদঝি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলো তাদের কুমারী মেয়েদের অর্থের বিনিময়ে পাত্রের পরিবারের কাছে বিক্রি করে। এই প্রাচীন প্রথাটি বুলগেরিয়ায় বহু যুগ ধরে চলে আসছে এবং স্থানীয়ভাবে এর সরকারি অনুমোদনও রয়েছে। এই বাজারে, পাত্রের পরিবারের সদস্যরা মেয়েদের মধ্যে থেকে তাদের পছন্দমতো পাত্রী […]
খুন করে মৃতদেহের মাংস-ঘিলু খেতেন!
খুন করে মৃতদেহের মাংস-ঘিলু খেতেন! স্যুপের মতো পান করতেন রক্ত, নিজেকে সত্যিকারের রাজা ভাবতেন উত্তরপ্রদেশের ত্রাস ২০০০-এর দশক। একের পর এক খুনের ঘটনায় শিউরে উঠেছিল উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল। পরে তদন্তে নেমে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। পাশাপাশি উঠে আসে রক্ত ঠান্ডা করে দেওয়া সব তথ্য। অনুমান করা হয়েছিল আততায়ী শুধু খুনই করেননি, […]
যে রাজার ১৫ জন স্ত্রী এবং ১০০ জন দাসী
এসওয়াতিনির (পূর্বে সোয়াজিল্যান্ড) রাজা মস্বাতি তৃতীয়-এর সংযুক্ত আরব আমিরাত সফরের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আফ্রিকার এই রাজা তার ১৫ জন স্ত্রী ও ১০০ জন সহকারীসহ আবুধাবি বিমানবন্দরে পৌঁছাচ্ছেন। এই ভিডিও আবারও আলোচনায় এনেছে তার বিলাসবহুল জীবনযাপনকে। ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাই মাসে। সেখানে দেখা যায় রাজা মস্বাতি তৃতীয় […]
১৭ টি বিয়ে করেছেন বন কর্মকর্তা, অফিসের সামনে স্ত্রী’দের মানববন্ধন!
বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী ১৭ জন নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। বিয়ের অল্প কিছুদিনের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে তার সংসার ভাঙে। এভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলার নারীরা ওই বন […]
কাঁঠাল খেয়ে বাস চালানোয় কেন গ্রেপ্তার হলেন তিন চালক!
কাঁঠাল খেয়ে বাস চালানোর পর তিন চালক গ্রেপ্তার হয়েছেন। মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছেন কি না, তা পরীক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। সেই সময় সরকারি বাসের ওই চালকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাদের বলা হয়, মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। […]
কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী, কিন্তু তার আগে লিখে নেন দোতলা বাড়ি
এবার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন সাভারের উম্মে সাহেদীনা টুনির স্বামী মোহাম্মদ তারেক। শুধু তাই নয়, বাড়ির দোতলা অংশ লিখে দেওয়ার পর কিডনি প্রদানে সম্মত হন টুনি—এমনই অভিযোগ করলেন। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তা-ই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে […]
থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে
মাদারীপুরের ডাসার উপজেলায় অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী প্রভাষক চম্পা রাণী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশে কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দুর্লভানন্দ বাড়ৈ শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও তার স্ত্রী চম্পা রানী মণ্ডল সমাজকর্ম বিভাগের প্রভাষক। স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন […]




















