অবিশ্বাস্য হলেও সত্য ফিচার্ড

আজই ট্রিলিয়নেয়ার হবেন ইলন মাস্ক : কীভাবে সম্ভব?

elon-musk

ব্যবসায়িক জগতের সব রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে আজকেই ইতিহাসে নাম লেখাবেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-র মাধ্যমে বাজারে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রির পর তার এই অভাবনীয় সম্পত্তি তৈরি হয়েছে।

আজ শুক্রবার বাজার খোলার পর তার মোট সম্পদের পরিমাণ ১.১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ফোর্বস।

গতকাল বৃহস্পতিবার স্পেসএক্স আইপিও-র মাধ্যমে বাজার থেকে রেকর্ড ৭,৫০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে, যা মাস্কের ব্যবসায়িক দূরদর্শিতার ওপর বিনিয়োগকারীদের প্রবল আস্থার প্রমাণ দেয়। এই শেয়ার বিক্রির আগে ফোর্বসের তালিকায় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮,০০০ কোটি বিলিয়ন ডলার, যা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী আলফাবেটের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে বহুগুণ বেশি। বর্তমানে মাস্কের সম্পদের সিংহভাগই রয়েছে স্পেসএক্সে, যেখানে তার শেয়ারের মূল্য প্রায় ৮৬,৬০০ কোটি ডলার। এর বাইরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) সহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে তার হাতে। ৫৪ বছর বয়সী মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন।

১৯৯৭ সালে তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৮ সালে টেসলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মাস্ক তার রাজনৈতিক হস্তক্ষেপের কারণেও তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) বা সরকারি দক্ষতা বিষয়ক উদ্যোগে তার ভূমিকার পর আন্তর্জাতিক বাজারে টেসলার বিক্রি কিছুটা কমে যায় এবং গ্রাহক বয়কটের মুখে পড়তে হয় তাকে। ট্রাম্পের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পরবর্তীতে নীতি ও সরকারি ব্যয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং তা প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নেয়। অবশ্য জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডাইমন মাস্কের ভূয়সী প্রশংসা করে তাকে ‘আমাদের সময়ের আইনস্টাইন’ এবং ‘এডিসন’ বলে আখ্যা দিয়েছেন। বিনিয়োগকারীদের কাছে মাস্কের এই আকাশচুম্বী সাফল্যের পেছনে তার দূরদর্শী পরিকল্পনাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন