মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক চিঠিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের শপিংমল, দোকানপাট, […]
দেশের সংবাদ
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে […]
প্রতিদিন ৩ ঘণ্টা লোডশেডিং হতে পারে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানিতে। এতে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলে, একই সঙ্গে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। দেশের চাহিদার চেয়ে দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এতে বাড়তে পারে লোডশেডিং। সরকারের পক্ষ থেকে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সন্ধ্যা ৬টার পর শপিংমলসহ দোকাপাট বন্ধের […]
জ্বালানিসংকট : রোববার থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস চলে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি […]
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংবলিত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনীসহ পাসের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে বিশেষ কমিটি চূড়ান্ত রিপোর্টে এই সিদ্ধান্ত জানিয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রধান জয়নুল আবদিন এমপি প্রতিবেদনটি পেশ করেন। […]
বিশ্বে তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন বিশ্বে তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৩ দিনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের দাম হয়েছে আকাশচুম্বী। তেলের সংকট মোকাবিলায় বিশ্বের অনেক দেশই নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট- এর প্রতিবেদনে বলা […]
জুলাই সনদ ইস্যুতে সংসদে বিরোধী দলের ওয়াকআউট
জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সংসদ থেকে ওয়াকআউট করে তারা। অধিবেশন চলাকালে প্রতিবাদস্বরূপ সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধীদলীয় সাংসদরা। বুধবার বিকালে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় বিরোধীদলীয় […]
এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘আপাদমস্তক নাস্তিক’ মন্তব্য করায় জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ইকবাল হাসান […]
বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে
গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। ফলে অধ্যাদেশটি আগামী ১২ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলছে, অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাসের প্রয়োজন নেই। এতে ১২ ফেব্রুয়ারির গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে জামায়াতে ইসলামী। গণভোট অধ্যাদেশ ছাড়াও […]
কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষার পুরস্কার ও সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষার পুরস্কার ও সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ পিন্টু দেবনাথ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির আয়োজনে ‘মেধা পরীক্ষা ২০২৫’-এর পুরস্কার প্রদান, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত […]
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সমস্ত পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংগঠনটি থেকে এ দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের পেট্রল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ, কম্পানি থেকে পাওয়া দৈনিক […]
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবু কমেনি বায়ুদূষণ
ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে লাখো মানুষ গ্রামে যাওয়ায় প্রায় ফাঁকা নগরীতে পরিণত হয়েছে ঢাকা। সড়কে যানবাহন চলাচল কমে এসেছে, নেই স্বাভাবিক দিনের যানজট। তবে এত কিছুর পরও কমেনি বায়ুদূষণ। রোববার সকালেও রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়। আইকিউএয়ারে তথ্য […]
দেশে পৌঁছেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ
দেশে পৌঁছেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের (৩৮) মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে তাকে বহন করা সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক […]
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে তার দায়িত্ব কে পালন করবেন, প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই […]
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো […]
সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের হট্টগোল-ওয়াক আউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণের শুরুতেই বিরোধী দলের নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হট্টগোলের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করেন বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন চলাকালে বেলা ৩টা ৪০ […]
সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে কাল : কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার?
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে আজ অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। সেখানে সিদ্ধান্ত হতে পারে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে। বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের […]
ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টায় রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে পারভীন বেগমের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে কড়াইল বস্তি এলাকার ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে […]
হাদি হত্যা: ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
হাদি হত্যা: ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ রোববার (৮ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে […]
৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঐতিহাসিক ৭ মার্চ ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত […]



















