বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী আজিজ আদালতে নালিশি মামলা করেন। ফেসবুকে ছড়িয়ে […]
দেশের সংবাদ
পেঁয়াজ উৎপাদনে রেকর্ড, তবু কেন আমদানি?
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সর্বশেষ হিসাব অনুযায়ী, এই মৌসুমে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ঘরে তুলেছেন কৃষকরা। তবে উৎপাদনের এই সুসময়েও কৃষকরা স্বস্তিতে নেই। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুরের সালথাসহ বিভিন্ন এলাকায় উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে কৃষকরা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ক্ষোভ, হতাশা ও অসহায়ত্ব থেকে অনেক কৃষককে খাল, পুকুর বা […]
উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, ৮ হাজার পরিবার পানিবন্দি, ৫ জেলায় বন্যার শঙ্কা
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে নেমে গেলেও ভাটিতে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানিয়েছেন, পানিবন্দি হয়ে পড়েছে উত্তরের ৫ […]
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে […]
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) দেশজুড়ে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ […]
আগামী মাস থেকে ভ্যাটের আওতায় আসবে মুদি দোকানসহ ১৬ ধরনের ব্যবসা
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী মাস থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আসবে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় এমপি সেলিনা সুলতানার প্রশ্ন ছিল, বিগত অর্থবছরে […]
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের […]
এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর
ব্যক্তিমালিকানাধীন সোনার অলংকারকে আর শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, মূলধনি সম্পদ হিসেবে বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে স্বর্ণ বিক্রি করে মুনাফা অর্জন করলে সেই আয়ের ওপর ১৫ শতাংশ হারে মূলধনি মুনাফা কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) দিতে হবে। রোববার রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অর্থ বিল বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানান […]
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুর ২ টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য মন্ত্রী-এমপিগণ ১১ প্রজাতির গাছের চারা রোপণ […]
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির
চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক […]
সারাদেশে ১ জুলাই থেকে দোকানে দোকানে বাধ্যতামূলক বাংলা কিউআরের ব্যবহার
সারাদেশে আগামী ১ জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এ কার্যক্রমের প্রচারণামূলক অংশ হিসেবে সমবেত হন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের শীর্ষ নির্বাহীরা। কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের […]
লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে : সংসদে আমির হামজা
কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে জাতীয় সংসদে। লালন মাজারে সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। এই প্রেক্ষিতে তিনি মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন। বুধবার জাতীয় সংসদে আমির হামজা বলেন, লালন […]
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই এক সময়ে ভেবেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা নাকচ। দেশের ‘বর্তমান পরিস্থিতিতে’ সেই চিন্তা সরিয়ে রেখে ‘নিজের দেশের মানুষের পাশে থাকা’-র সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুন) নয়াদিল্লি থেকে ‘এই সময়’-কে দীর্ঘ […]
নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন
নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের জের ধরে নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে এক ভয়াবহ পাল্টাপাল্টি হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের […]
মিরপুরের ফ্ল্যাটে একা থাকা নারীর পচাগলা মরদেহ উদ্ধার
মিরপুরের ফ্ল্যাটে একা থাকা নারীর পচাগলা মরদেহ উদ্ধার রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, মরদেহটিতে পচন ধরেছে। তাঁর স্বামী ও দুই মেয়ে কানাডাপ্রবাসী। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় […]
সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার
সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার সিলেট প্রতিনিধি: সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয় ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য। পুরো মে মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির […]
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। গতকাল বিকাল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ আট মাস ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ। গতকাল সন্ধ্যায় ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ […]
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ
তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ অত্যন্ত সময়োপযোগী বলে আমি […]
আজ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী : প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করছেন বিএনপির চেয়ারম্যান […]
ঢাকাকে ফাঁকা করে যে শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন মানুষ
ঈদুল আজহা উদযাপনে রোববার বিকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ। সাতদিনের লম্বা ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়ি চলে গেছেন। ইতিমধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। তবে ফাঁকা ঢাকায় হর-হামেশায় ঘটছে চুরি-ছিনতাই। নাড়ির টানে বাড়ি ফিরলেও বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এমনই একজন নাজমুল ইসলাম। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সোমবার সকাল সাড়ে […]




















