ফিচার্ড বিশ্ব

নেপালে নির্বাচন : সরকার গঠন করছে গণঅভ্যুত্থানের দল

nepal-election-2026

জেন-জি আন্দোলনে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) বিশাল বিজয়ের পথে রয়েছে। সাবেক র‌্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা বলেন্দ্র শাহর গঠিত এই দলটি।

দেশটির রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলগুলোর প্রভাব কমে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১৬৫টি আসনের মধ্যে ১৬১টি থেকে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আরএসপি ছয়টি আসন জিতেছে এবং ১১০টি আসনে এগিয়ে রয়েছে।

বলেন্দ্র শাহ সাম্প্রতিক সময় পর্যন্ত কাঠমান্ডুর মেয়র ছিলেন। ঝাপা-৫ আসনে চারবারের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে হারিয়েছেন। শাহ এই আসনে ১৫,০০০-এর বেশি ভোট পেয়েছেন, যেখানে ওলি পেয়েছেন মাত্র ৩,৩০০ ভোট।

‘বালেন’ নামে পরিচিত ৩৫ বছর বয়সী ইঞ্জিনিয়ার বলেন, তিনি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হবার সম্ভাব্য নেতা, যা জনমতের মধ্যে প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি প্রত্যাখ্যানের প্রতিফলন। গত ১৮ বছরে নেপালে মোট ১৪টি সরকার গঠিত হয়েছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন