মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার সামরিকপন্থী পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে তিনি পাঁচ বছর আগে নির্বাচিত সরকার উৎখাতের পর নিজের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আরও সুসংহত করলেন। খবর আল জাজিরার। সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ৬৯ বছর বয়সী এই জেনারেল। মিন অং […]
বিশ্ব
ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘ এখন কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ পৌঁছেছে ইউরোপের নীতি-নির্ধারকদের শয়নকক্ষ পর্যন্ত। ইরান ও তৎসংলগ্ন অঞ্চলের চলমান সংঘাত এবং এর সম্ভাব্য ভয়াবহ পরিণতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো। এই সংকটের সুদূরপ্রসারী অভিঘাতে তিনি বর্তমানে চরম অনিদ্রা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে […]
নেতানিয়াহুর সঙ্গে জেডি ভ্যান্সের উত্তপ্ত ফোনালাপ, নেতানিয়াহুকে তিরস্কার
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সপ্তাহের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ করেন। সেখানে তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আশাবাদী ধারণা দেয়ার জন্য নেতানিয়াহুকে তিরস্কার করেন বলে খবর দিয়েছে অনলাইন অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কাছে ভ্যান্স জানতে চান, ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি এতটা আত্মবিশ্বাসী কেন। এক […]
বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার উপক্রম ইসরায়েলি সেনাবাহিনীর
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বর্তমানে বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলীয় নেতারা। সৈন্য সংকট এবং সুনির্দিষ্ট রণকৌশলের অভাবকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে […]
যুদ্ধ বন্ধে পাঁচটি কঠিন শর্ত দিলো ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষদিক থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এই শর্তগুলো নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত […]
ট্রাম্পের ফাদে আরবরা, শান্তির বিনিময়ে দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে কম হয়নি উপসাগরীয় দেশগুলোর। যদিও কয়েকটি আরব দেশের অনুরোধে ওয়াশিংটন ইরানে হামলা চালায় বলে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। পরে সৌদি আরব তা অস্বীকার করলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে ইরানের প্রায় সব প্রতিবেশীকেই। এরই মধ্যে জানা গেল; […]
ইরান ‘আমাদের যুদ্ধ নয়’, ট্রাম্পকে জানালো ইউরোপ
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান ইউরোপীয় মিত্র দেশগুলো। বুধবার (১৮ মার্চ) জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে দেওয়া এক ভাষণে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ ইউরোপের নয়। নিজেকে আটলান্টিকপন্থি হিসেবে পরিচয় দিলেও ম্যার্ৎস ওয়াশিংটন ও ইসরায়েলের এই যুদ্ধের […]
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুদ্ধ, ক্ষতিগ্রস্ত হবে পুরো মানবজাতি : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ধরা যাক, ইরান মেক্সিকোতে কিছু অপারেটিভ পাঠাল। তারা টেক্সাস সীমান্ত থেকে একটি আমেরিকান সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল। কিন্তু অসাবধানতা ও দায়িত্বহীনতার কারণে সেই ক্ষেপণাস্ত্র পাশের একটি আমেরিকান স্কুল ধ্বংস করে দিল এবং ১৭৫ জন মানুষ নিহত হলো। এরপর যদি তারা জ্বালানি ডিপো উড়িয়ে দেয়, যার ফলে বাসিন্দাদের ওপর রাসায়নিক বৃষ্টির মতো বিষাক্ত পদার্থ ঝরে […]
যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাড়ছে প্রাণহানি, ১১ দিনে নিহত প্রায় ১৮০০
যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাড়ছে প্রাণহানি, ১১ দিনে নিহত প্রায় ১৮০০ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর এ পর্যন্ত যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইরানেই নিহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি। লেবাননসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশে সংঘাত বাড়ছে। […]
নেপালে নির্বাচন : সরকার গঠন করছে গণঅভ্যুত্থানের দল
জেন-জি আন্দোলনে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) বিশাল বিজয়ের পথে রয়েছে। সাবেক র্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা বলেন্দ্র শাহর গঠিত এই দলটি। দেশটির রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলগুলোর প্রভাব কমে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১৬৫টি আসনের মধ্যে […]
যুদ্ধের সপ্তম দিনেও ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধের সপ্তম দিনেও ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের সপ্তম দিনে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ ও নজিরবিহীন বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই বোমাবর্ষণকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ বলে বর্ণনা করেছেন আল-জাজিরার সংবাদদাতারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ […]
রয়টার্সের প্রতিবেদন : ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী!
ইরানে গত শনিবার একটি বালিকা বিদ্যালয়ে যে ভয়াবহ হামলা হয়েছে, তার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নেই এমন তথ্য উঠে এসেছে। দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তটি এখনো চলমান এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। রয়টার্স এই তদন্তের বিস্তারিত বা কী ধরনের প্রমাণের ভিত্তিতে এই মূল্যায়ন করা […]
এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি
এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে একটি বিবৃতি দিয়েছে মোদি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে (মধ্যপ্রাচ্যের) বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে […]
খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে। কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট […]
নতুন টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, হতাহতদের রেখে নোট সংগ্রহে ব্যাস্ত মানুষ!
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে মহাসড়কে নতুন মুদ্রা বহনকারী একটি মালবাহী সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এসময় নতুন নোট মাটিতে ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৫ জন নিহত হন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবারের এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী […]
পাকিস্তানের সামরিক স্থাপনায় আফগানিস্তানের হামলা
পাকিস্তানের সামরিক স্থাপনায় আফগানিস্তানের হামলা পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে আফগানিস্তান। খবর আল জাজিরার। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম দপ্তর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় “ভারী সংঘর্ষ” শুরু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ […]
‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার স্বামীদের তাদের স্ত্রীদের ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দিয়ে পারিবারিক সহিংসতার ‘বৈধতা’ দিয়েছে। তবে মারধরের ফলে ‘হাড় ভেঙে গেলে’ বা ‘জখম হলে’ স্বামীদের […]
বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ণ আখ্যায়িত করে আক্ষেপ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলন তিনি এ মনোভাব প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, যেখানে প্রতিবেশী দেশে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে, সেখানে ভারতে, বিশেষত বাংলায়, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন? বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, […]
ফোন নম্বর ও মেসেজ ব্লক করায় প্রেমিককে বুকে ছুরি মেরে হত্যা করেছে প্রেমিকা
প্রেমিকের ওপর রাগের বশে তাকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মোবাইল ফোনে নিজের নম্বর ও মেসেজ ব্লক করা নিয়ে বিতণ্ডার জেরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এনডিটিভি তাদের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ […]
কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন?
‘আমি কোনো যৌন শিকারি নই, আমি একজন “অপরাধী”—একজন খুনি আর যে রুটি চুরি করে, তাদের মধ্যে যতটুকু পার্থক্য।’ ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন। নিউইয়র্কের একটি কারাগারে আটক থাকা অবস্থায় ২০১৯ সালের ১০ আগস্ট এপস্টেইনের মৃত্যু হয়। তখন তিনি জামিনের সুযোগ ছাড়াই যৌন পাচারের মামলায় বিচার শুরুর অপেক্ষায় […]




















