সূর্যোদয় ।। পুলক বড়ুয়া আমি আমার স্বাধীনতা চাইনি আমি তোমার স্বাধীনতা চাইনি আমি তোর স্বাধীনতা চাইনি আমি আপনার স্বাধীনতা চাইনি না, এই স্বাধীনতা আমি চাইনি আমি আমাদের স্বাধীনতা চেয়েছি আমি তোমাদের স্বাধীনতা চেয়েছি আমি তোদের স্বাধীনতা চেয়েছি আমি আপনাদের স্বাধীনতা চেয়েছি অভুক্তের আহার, নিরন্নের অধিকার মাথা গোঁজার ঠাঁই, সুন্দর ঠিকঠিকানা প্রীতিময় […]
ক্রসফায়ার/পুলক বড়ুয়া আমাদের নূতন মৃত্যুর নাম করোনা আমাদের নূতন যুদ্ধের নাম করোনা করোনা কাউকে ছাড়ে না করোনা কাউকে ক্ষমা করে না করোনাকে যুঝে জিনে নিতে হয় আমাদের সর্বশেষ মৃত্যুর নাম করোনা আমাদের অবাক মৃত্যুর নাম করোনা সময় তার আয়ুকে গ্রহণ করেছে সময় তার আয়ুকে বহন করছে জনারণ্য তার প্রিয় স্থান মানুষকে সে হত্যা করতে ভালোবাসে […]
খাপখোলা |||| পুলক বড়ুয়া আমি যদি দুঃখগুলি ছুঁড়ে ফেলি আকাশ কুড়িয়ে রাখে বাতাস ভোলায় শূন্যতায় ওরা মেঘ হয়ে যায় তুমিই আমার মেঘের আততায়ী গুপ্তঘাতকের কারুকাজ-নীলনকশা-গোপন গোলাগুলি আচানক আকাশের বুক থেকে কেড়ে নিলে ধ্বসিয়ে দিলে মেঘকালো নীল পাহাড় বাতাসের বুকে গুলির মতোন একনাগাড়ে খেলে গেলে রক্তহোলি অবিরাম বর্ষণ করলে শব্দগোলা অবিরত বৃষ্টির মতোন আমার পায়ের কাছে, […]