বিএস আয়োজিত মন্ট্রিয়লের ১৪তম বইমেলা অনুষ্ঠিত
গোপেন দেব।। কানাডা-বাংলাদেশ সলিডারিটির ( সিবিএস )’র বার্ষিক আয়োজন একুশে বইমেলা গতকাল ১৫ ফেব্রুয়ারি মন্ট্রিয়লে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়। এবারের বইমেলাটি ১৪তম বর্ষে পদার্পন করলো। বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার, একুশে পদক প্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন।
অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে সেখানে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। মেলায় বই ছাড়াও ছিল খাবারের স্টল। বিকেল থেকে রাত পুরোটা সময় হলভর্তি মানুষের উপস্থিতিতে মেলার পুরো অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠেছিল।
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের গান, আবৃত্তি ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন। শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে লেখক-আড্ডাও হয়। হয় বইয়ের মোড়ক উন্মোচনও। বিভিন্ন ভাষা, দেশ ও জাতির সংষ্কৃতি, জীবনাচরণ নিয়ে কাজ করা লেখিকা মৌ মধুবন্তীর ‘The art of Haiku & Tanka’র মোড়ক উন্মোচন করেন লুৎফর রহমান রিটন। এটি ইংরেজি, ফরাসী, স্প্যানিশ, গ্রীক ও রোমানিয়ান ভাষায় অনুদিত বই। বই নিয়ে সংক্ষিপ্ত অথচ প্রতিপাদ্য চমৎকার আলোচনা করেন অণুজীব বিজ্ঞানী ও লেখক ড. শোয়েব সাঈদ। তিনি জানান, বইটি জাপানি সাহিত্যের ঐতিহ্যবাহী হাইকু আর তানকা ধারার।

বক্তব্য পর্বে বাংলাদেশে এবার ফেব্রুয়ারিতে একুশের চিরায়ত উৎসব বইমেলা না হওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন সবাই। বক্তারা প্রবাসে নানা ব্যস্ততার মাঝেও মন্ট্রিয়লে নিরবচ্ছিন্নভাবে জমজমাট বইমেলার এই আয়োজনকে অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এজন্যে তাঁরা আয়োজক সংগঠন সিবিএস’র সভাপতি জিয়াউল হক জিয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এবার বইমেলার সেরা বুক স্টল হিসেবে উদীচী, মন্ট্রিয়লকে এবং মন্ট্রিয়লে চার দশকেরও উপরে কমিউনিটি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ প্রেসক্লাব, মন্ট্রিয়ল’র প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপুকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি, বইমেলার উদ্বোধক লুৎফুর রহমান রিটনকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়।
অনুষ্ঠানের নানা পর্বে উপস্থাপনার দায়িত্ব পালন করেন শামসাদ রানা, লাবলু আকন ও সিবিএস সভাপতি বিশিষ্ট সংগঠক জিয়াউল হক জিয়া। মেলার চীফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন শামসাদ রানা। সাউন্ড সিস্টেমে ছিলেন আরিফ সিদ্দিকী সেতু ও অনুপ চৌধুরী মিঠু।
বইমেলা সর্বাত্মক সফল করে তোলার জন্যে উপস্থিত দর্শক সহ সহযোগিতা প্রদানকারী সকলকে সিবিএস’র পক্ষ থেকে ধন্যবাদ জানান সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন দুলাল।
উল্লেখ্য, বইমেলায় বরাবরের মতো এবারও টরন্টো ও অটোয়া থেকেও সাহিত্য সংস্কৃতি প্রেমী লোকজন অংশ নেন।

গোপেন দেব।।