লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী এক সৌদি যুবরাজের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মৃত্যু তদন্তকারী কর্মকর্তা ‘করোনা’র প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগস এবং উদ্বেগ কমানোর ওষুধের মারাত্মক মিশ্রণের কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার […]
বিশ্ব
শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকা জনতা পার্টির’
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁসসহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি এই কর্মসূচির কথা জানায়। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে তারা। সিজেপি দেশজুড়ে শহর ও গ্রামে নাগরিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির দাবি, […]
বাংলাদেশের পাসপোর্টের মান উত্তর কোরিয়ার সমান
বৃটেনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত বিশ্ব পাসপোর্ট সূচক ২০২৬-এ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় এখনও নিচের দিকেই অবস্থান করছে বাংলাদেশ। তবে নতুন এই র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা পূর্বামতি বা ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন। তথ্যটি প্রকাশ করেছে বৃটেনভিত্তিক বৈশ্বিক […]
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে […]
ইসরায়েলি বাধায় গাজায় দেড় হাজারের বেশি রোগীর মৃত্যু
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাধায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দেড় হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আলজাজিরাকে মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানিয়েছেন, ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ‘চরম দুর্বিষহ পরিস্থিতির’ মধ্যে কাজ করছে। আমরা প্রতিদিনই রোগী হারাচ্ছি। তিনি আরো বলেন, দখলদার বাহিনী আজ পর্যন্ত […]
মাদক খাইয়ে ধষর্ণের আন্তর্জাতিক চক্র উন্মোচন
বৃটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মাদক খাইয়ে অচেতন করে সুসংগঠিতভাবে ধর্ষণের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন করেছে। এই অপরাধচক্রে ভুক্তভোগীদের প্রথমে চেতনানাশক খাইয়ে অবশ করা হয় এবং পরবর্তীতে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে তা ভিডিও করা হয়। অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্কের সুযোগ নিয়ে অপরাধীরা এই জঘন্য অপরাধ ঘটাচ্ছে বলে তদন্তকারীরা জানান। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। […]
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার দাবি করলেন, ১০ হাজার ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানো হয়েছে
অবৈধ বাংলাদেশি অভিবাসী মোকাবিলায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে। বুধবার জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে যৌথভাবে কাজ করা হবে। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ৪৫ দিনে বিএসএফ’কে জমি হস্তান্তর এবং ১২টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি […]
পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, নতুন ছবি নিয়ে হাস্যরস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করে আবারও আলোচনায় এসেছেন। এবার গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাস’-এর মতো নিজেকে দেখিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে হাঁটু গেড়ে বসে পুরো পৃথিবী কাঁধে বহন করতে দেখা যাচ্ছে, আর গায়ে জড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাস্যরস,মিম আর বিতর্কের ঝড় উঠেছে। শনিবার […]
‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত
গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে নিহত ৬ সেনার নাম প্রকাশ করেছে ভারত। ৪ দিনের সেই সংঘাতে ভারতের সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হন। শুক্রবার (২৬ জুন) এই সেনা সদস্যদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটি। খবর এনডিটিভির। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামের […]
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুমকি দেওয়ার পর সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ থেকে বের হয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের কথা নিশ্চিত করেছেন। নিজের দেশের অবস্থান পরিষ্কার […]
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না
বিয়ের আগে প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী-পুরুষের সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্ককে চারিত্রিক দোষ হিসেবে দেখা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে গিয়ে আদালত এ মন্তব্য করেন। আদালত বলেছে, সব সম্পর্কের পরিণতি বিয়ে হয় না। তাই সম্পর্ক বিয়েতে গড়ায়নি বলেই কাউকে প্রতারক বা চাকরির জন্য অনুপযুক্ত হিসেবে […]
যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর হানা, টেক্সাসে দুর্যোগ ঘোষণা
যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর হানা, টেক্সাসে দুর্যোগ ঘোষণা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংসখেকো ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ পরজীবী শনাক্ত হওয়ায় সেখান থেকে গবাদিপশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। শুক্রবার (৫ জুন) কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সি (সিএফআইএ) জানিয়েছে, গত ২১ দিনের মধ্যে টেক্সাসে ছিল এমন গরু ও ঘোড়া আপাতত কানাডায় ঢুকতে পারবে না। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, টেক্সাসে […]
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় একটি ট্রাক বিকল হওয়ার পর পানির পিপাসায় ট্রাকটির অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র দুই জন। তারা মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে বহুদূর পথ হেঁটে […]
বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে অতিরিক্ত ১২.৫ ভাগ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রমের উৎপাদিত পণ্য আমদানি করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর অতিরিক্ত শতকরা ১২.৫ ভাগ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর বা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ)। এতে আছে বাংলাদেশ, ভারত, চীনসহ ৬০টি অর্থনীতি দেশ। তাদের অভিযোগ, এসব দেশ আমদানি করা পণ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদনে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে […]
‘তুমি বদ্ধ পাগল, সবাই তোমাকে ঘৃণা করে’—নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মার্কিন এক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন এবং বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ এবং ‘সবাই […]
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলা এমন এক সময়ে এল যখন দুই দেশের মধ্যে সংঘাত অবসানে কাতারের দোহায় কূটনৈতিক […]
নতুন মার্কিন নীতি : গ্রিন কার্ড পেতে হলে অস্থায়ী ভিসাধারীদের ফিরতে হবে দেশে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য তাদের নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। গ্রীন কার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যমান বৈধ অভিবাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এর ফলে আইনের ফাঁকফোকর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে থেকে স্থায়ী বসবাসের সুযোগ নেয়া বন্ধ হবে […]
ট্রাম্পের পর পুতিন আসছেন চীনে, খেলা চলছে অন্য লেভেলে!
ডনাল্ড ট্রাম্প ফিরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বেইজিংয়ের বড় ঘোষণা। ভ্লাদিমির পুতিন ১৯ মে দুদিনের সফরে চীন আসছেন। ট্রাম্পও ছিলেন দুদিন। সাথে ১৭ বিশ্বখ্যাত কোম্পানির সিইও। চারদিন পর সে শহরে পুতিন। বহুপাক্ষিক কোনো ইভেন্টের বাইরে চীন এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যকে একই মাসে আতিথেয়তা দিচ্ছে। নিরাপত্তা পরিষদের অন্য দুই সদস্য দেশের নেতারাও […]
বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ শরিফ, আসিম মুনির, আলোচনায় যেসব ইস্যু
পাকিস্তান অবজারভারের খবর বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিন দিনের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন। যদিও বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে- এ অঞ্চলে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। কয়েক দশকের টানাপড়েনের পর ইসলামাবাদ ও […]



















