ফিচার্ড বিশ্ব

আমি তোমার যত্ন নেব’ বলেই তাকে ধর্ষণ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল। তার অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের একটি হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। এর আগে একই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে নতুন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।

সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ উঠে আসে। জেফরি এপস্টেইনের অপরাধ এবং তার সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্ক নিয়ে তদন্তের অংশ হিসেবে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে ২৪ বছর বয়সে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় বিয়াট্রিসের। সে সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প। বিয়াত্রিসের দাবি, ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ভিসার ব্যবস্থা করে দেওয়া এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘আমি তোমার যত্ন নেব।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরে ট্রাম্পের এক প্রতিনিধি তাকে হোটেলের ওপরের তলায় ট্রাম্পের সঙ্গে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর প্রবেশ মাত্রই ট্রাম্প পেছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন বিয়াট্রিস। এতে তার পোশাক ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিয়াট্রিস ঘটনাটিকে ‘নৃশংস’ বলে বর্ণনা করেছেন

সূত্রঃ আরটিভি অনলাইন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন

সংবাদটি শেয়ার করুন