প্রতিকী ছবি
মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব থেকে ।। সৌদিতে করোনায় মৃত ১০৩ জনের মধ্যে ৩৪ জনই বাংলাদেশি ।। প্রাণঘাতী করোনাভাইরাস দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে মরুর দেশ সৌদি আরবে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর জানাচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঢাকার মো. দেলোয়ার হোসেন, কুমিল্লার মাহবুবুল হক, চট্রগ্রামের মো. মোরশেদুল আলম, বরিশালের মো. হারুন ভুঁইয়া, নোয়াখালীর ফিরোজ, কক্সবাজারের আমান উল্লাহ্, জিয়াউর রহমান, চাদপুরের সিরাজুল ইসলাম, চট্রগ্রামের উবায়দুর রহমান চৌধুরী জুয়েল, নুরুল ইসলাম এবং রাশেদুল আলম তালুকদারসহ আরও চার জন।
বিদেশিদেরকে স্থানীয় আইন মেনে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে মিশনগুলো। বড় বড় শপিং মলের সামনে করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্বলিত রোল আপ স্ট্যান্ড লাগানো হয়েছে।
সৌদিতে করোনায় মৃত ১০৩ জনের মধ্যে ৩৪ জনই বাংলাদেশি হওয়ার কারণ খুব বেশি আইন মানছেন না এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। তারা বলছেন কিছু কিছু এলাকায় কিছু অতি উৎসাহী বাংলাদেশিদের কারণের সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিরা বড় ধরনের সমস্যার সম্মুখিন হতে পারেন। সৌদি আরবে কর্মরত বেশিরভাগ বাংলাদেশি যেহেতো নিম্ন আয়ের এবং গণবসতিতে বাস করেন। সেহেতু এখনই যদি সতর্ক না হয় তাহলে সামনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বলেও মত দেন অনেকে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন



