সৌদি আরবের চারটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) চারটি অঞ্চলের বিভিন্ন অংশে ভারি বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশ। সেখানে মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে; যা ধুলিঝড় সৃষ্টি করতে সক্ষম।
এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই অস্থিতিশীল আবহাওয়া চারটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় প্রভাব ফেলতে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে গেছে।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।
সূত্রঃ যুগান্তর
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



