জাতিসংঘ হয়ে ওঠে শত্রু-মিত্রের রণক্ষেত্র
চীনের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী চি পেং ফেই এদিন পাকিস্তানের ওপর ভারতীয় হামলার নিন্দা করে ইসলামাবাদকে দৃঢ় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন। অবশেষে খবর এলো, সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাস হতে পারেনি। সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ডও বিপক্ষে ভোট দিয়েছে। কিন্তু প্রবাসী মুজিবনগর সরকারের কাছে সবচেয়ে স্বস্তি হয়ে এলো ফ্রান্স ও ইংল্যান্ডের ভোটদানে বিরত থাকাটা। নিরাপত্তা পরিষদে হেরে গিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব তোলে জাতিসংঘ সাধারণ পরিষদে। প্রস্তাবটি সেখানে পাসও করাতে সক্ষম হয় তারা। কিন্তু সাধারণ পরিষদের প্রস্তাব মানার বাধ্যবাধকতা না থাকায় মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ কমান্ড কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে থাকে। এর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে লিখিত চিঠি দেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। চিঠিতে লেখা হয়, ভারত সরকার অবিলম্বে আমাদের দেশ ও সরকারকে স্বীকৃতি দান করুক। স্বীকৃতি ও যুদ্ধবিরতির এ পাল্টাপাল্টির মাঝে যুদ্ধ চলতে থাকে তার আপন গতিতে। একপর্যায়ে দিশাহারা পাকিস্তানি সেনারা জান নিয়ে পালাতে আত্মসমর্পণ করে। রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে একে একে স্বীকৃতি আসে বাংলাদেশের। -বিডি প্রতিদিন
-এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন



