Skip to content
Thursday, October 01, 2026
CBNA24
শিরোনাম
  • সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী     
  • ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে জিজ্ঞেস করুন’, জাতিসংঘে কী বলতে চাইলেন বালেন্দ্র শাহ     
  • জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প     
  • ট্রাম্পকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুমকি     
  • ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন     
  • ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার       
  • জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলে যাবে পৃথিবীর চেনা চেহারা     
  • কারাগারে ফিলিস্তিনি নারীদের পানি দিচ্ছে না ইসরায়েল     
  • প্রচণ্ড গর্জনে ধেয়ে আসছে নদী! প্রধানশিক্ষকের বুদ্ধিতে বেঁচে গেল ১৬৪৩ জন পড়ুয়া, কয়েক সেকেন্ডে ধূলিসাৎ গোটা স্কুল     
  • ‘ওরা আমাকে মেরে ফেলবে’ বলে ওটি’তে প্রবেশ, মা ও নবজাতকের মৃত্যু     
  • দেশের সংবাদ
  • বিশ্ব
  • কানাডার সংবাদ
  • প্রবাসের সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সাহিত্য ও কবিতা
  • মুক্তিযুদ্ধ
  • আইটি বিশ্ব
  • জীবন ও স্বাস্থ্য
  • আরও
    • ৫ম বর্ষপূর্তি
    • ধর্ম-কর্ম
    • জাতিসংঘ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অবিশ্বাস্য হলেও সত্য
    • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
    • শিক্ষাঙ্গন
    • পত্রিকার পাতা থেকে
    • ছোটদের পাতা
    • চাকরী ও বাড়ী ভাড়া
    • বইয়ের পাতা থেকে
    • মত-মতান্তর
    • সোশ্যাল মিডিয়া
    • ভ্রমণ
    • লেখালেখি
    • যাপিত জীবন
    • পরিবেশ ও জীব বৈচিত্র্য
    • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
    • জানা অজানা
    • কৃষি ও প্রকৃতি
    • অন্যান্য সংবাদপত্র
    • ষোল আনা
    • রকমারি
বিশ্ব

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ

        January 09, 2021

স্থায়ীভাবে বন্ধ
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এ কথা জানায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালানো সমর্থকদের উদ্দেশে টুইট করায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য ব্লক করে টুইটার।
অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পর ট্রাম্প তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেন। নীতিমালা লঙ্ঘনের কারণে ওই দুটি টুইট মুছে ফেলা হয়েছে বলেও জানায় টুইটার।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়, ‘রিয়েলডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্ট থেকে করা সাম্প্রতিক টুইটগুলো এবং চারপাশের পরিস্থিতির প্রসঙ্গ পর্যালোচনা করার পর আমরা সহিংসতা আরও উস্কে দেওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছি।’

টুইটার আরও জানায়, ‘এই সপ্তাহের ভয়াবহ ঘটনার প্রসঙ্গে আমরা বুধবার স্পষ্ট করে জানিয়েছিলাম যে টুইটারের নীতিমালা লঙ্ঘনের করা হলে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আট কোটি ৮৭ লাখ ফলোয়ারের ওই অ্যাকাউন্টে ট্রাম্পের শেষ দুটি টুইটের প্রথমটি ছিল তার সমর্থকদের জন্য। তিনি লিখেছিলেন, ‘সাত কোটি ৫০ লাখ মহান আমেরিকান দেশপ্রেমিক যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেইন- এ বিশ্বাস করেন, ভবিষ্যতে তাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে। তাদের কোনোভাবেই অসম্মান করা হবে না কিংবা তাদের সঙ্গে অন্যায় আচরণ হবে না!’

দ্বিতীয়টিতে তিনি ২০ জানুয়ারিতে নতুন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

তবে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট না, রিয়েলডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টুইটার। এই অ্যাকাউন্টটি স্থগিত হওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, ‘আমরা চুপ থাকবো না। টুইটার মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না।’

অদূর ভবিষ্যতে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির বিষয় বিবেচনা করছেন বলেও টুইটে জানান তিনি। পরে সেই টুইটটিও মুছে দেওয়া হয়েছে।

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন
Tagged cbna24, Congress building, Permanently closed, Policy violation, Recent tweets, trump, twitter account, Twitter authorities, কংগ্রেস ভবন, টুইটার অ্যাকাউন্ট, টুইটার কর্তৃপক্ষ, ট্রাম্পের, নীতিমালা লঙ্ঘন, সাম্প্রতিক টুইটগুলো, স্থায়ীভাবে বন্ধ
Sadera Sujon

Related Articles

ফিচার্ড বিশ্ব

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Posted on May 14, 2021 Author Sadera Sujon

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত সিবিএনএ অনলাইন ডেস্ক/ ১৪ মে। শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে। দেশটিতে আজ শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। খবর রয়টার্স এর। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। বলা […]

সংবাদটি শেয়ার করুন
ফিচার্ড বিশ্ব

মিয়ানমারে গ্রামে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

Posted on January 7, 2024 Author SD Sajib Sylhet

মিয়ানমারে গ্রামে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে জান্তাবিরোধীদের সঙ্গে লড়াই করে দেশটি ক্রমবর্ধমান ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়েছে। এদিন স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে তামু […]

সংবাদটি শেয়ার করুন
ফিচার্ড বিশ্ব

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ এমপির বিরুদ্ধে

Posted on April 30, 2022April 30, 2022 Author Sadera Sujon

বৃটেন পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ এমপির বিরুদ্ধে, ভুলবশত চালু হওয়ার দাবি হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে এক বৃটিশ এমপির বিরুদ্ধে। যদিও নিল প্যারিশ নামের ওই কনজারভেটিভ এমপি ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুলবশত চাপ লেগে মোবাইলে থাকা ভিডিও চালু হয়ে গেছে। অভিযোগ প্রমাণের আগে পদত্যাগ না করারও ঘোষণা দিয়েছেন তিনি। এ […]

সংবাদটি শেয়ার করুন

Post navigation

ঘরে বসেই যেভাবে পাবেন এইচএসসি’র ফল
স্তনের কসমেটিক সার্জারি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই প্লেবয় মডেলকে
shah-bahauddin
marvin-rotrand-ex-councillor

সাম্প্রতিক সংবাদসমূহ

  • সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
  • শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
  • এআই’র কাছে কখনোই চাইবেন না যে ৫ পরামর্শ
  • ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর : ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • অপ্রীতিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে জিজ্ঞেস করুন’, জাতিসংঘে কী বলতে চাইলেন বালেন্দ্র শাহ
  • বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ

আমাদের চ্যানেল থেকে

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Sep    
DeshDiganta Media

১৯৯৬ সাল থেকে প্রবাসে কমিউনিটির সেবায়। সংবাদ, ছবি, ভিডিওসহ রকমারি প্রকাশনায় Deshdiganta Media

ISSN 2563-7894

Your browser doesn’t support HTML5 video tag.

CBNA পরিবার

সম্পাদকঃ সদেরা সুজন (S Debroy),  প্রধান উপদেষ্টাঃ বিদ্যুৎ ভৌমিক, উপদেষ্টাঃ শাহ্ বাহাউদ্দীন শিশির, আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান গ্রাফিক ডিজাইনারঃ রনি সাহা,  প্রধান ওয়েব ডেভেলপারঃ মোঃ ফরিদ হোসেন, সহকারী ওয়েব ডেভেলপারঃ সৌভিক দেবরায়।

মোবাইলঃ 1514 714 8418 [Canada], 01777470190 [Bangladesh] ই-মেইলঃ [email protected], [email protected], ফেসবুকঃ CBNA24 ইউটিউবঃ Sadera Sujan

বিভাগসমূহ

  • ৫ম বর্ষপূর্তি
  • Business
  • CBNA English NEWS
  • Law and Justice
  • Life and health
  • Sports
  • Uncategorized
  • অবিশ্বাস্য হলেও সত্য
  • আইটি বিশ্ব
  • কানাডার সংবাদ
  • কৃষি ও প্রকৃতি
  • খেলা
  • চাকরী ও বাড়ী ভাড়া
  • ছোটদের পাতা
  • জাতিসংঘ
  • জানা অজানা
  • জীবন ও স্বাস্থ্য
  • দেশের সংবাদ
  • ধর্ম-কর্ম
  • পত্রিকার পাতা থেকে
  • পরিবেশ ও জীব বৈচিত্র্য
  • প্রবাসের সংবাদ
  • ফিচার্ড
  • বইয়ের পাতা থেকে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভ্রমণ
  • মত-মতান্তর
  • মুক্তিযুদ্ধ
  • মুখোমুখি
  • যাপিত জীবন
  • রকমারি
  • লেখালেখি
  • শিক্ষাঙ্গন
  • ষোল আনা
  • সাহিত্য ও কবিতা
  • সোশ্যাল মিডিয়া

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com)

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com) | Newspaper Lite by themecentury.