প্রবাসের সংবাদ ফিচার্ড

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া।।যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভাটি গতকাল  ৮ ই ফেব্রুয়ারি রবিবার ভার্চুয়ালি দুপুর ২ ঘটিকায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা,সদস্যসংখ্যা বৃদ্ধি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের সভাপতি ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডঃ আজিজুল আম্বিয়ার প্রানবন্ত উপস্থাপনায়  অনুষ্ঠিত  সভায় সুচিন্তিত মতামত ও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম,নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, ও  শিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনার পর সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চীফ কো-অর্ডিনেটর ও লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়।

সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা হচ্ছেন ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ (সভাপতি),ডঃ আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক)ইমদাদুন খান,আমিনুল হক জিলু খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম,আসমা মতিন ,নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ,মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।

এই কমিটি আগামী দু’ মাসের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ,একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুুত করার দায়িত্ব পালন করার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন