আত্মত্যাগে উদ্ভাসিত অমর ২১ শে ফেব্রুয়ারি ।।। বিদ্যুৎ ভৌমিক
আত্মত্যাগে উদ্ভাসিত ফেব্রুয়ারি মাস হল মহান ভাষা আন্দোলনের মাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-শহীদ ভাইদের ফেনিল রক্তশ্রোত ও আত্বত্যাগে চির উদ্ভাসিত হলো অমর ২১ শে ফেব্রুয়ারি । আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে খুব গর্ব বোধ করি। বাংলা একটি অতি মিষ্ট, সুন্দর এবং শ্রুতিমধুর ভাষা।বাংলা ভাষার আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) মৌলিক অধিকার রক্ষাকল্পে সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষ বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটিয়েছিল।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতেই আমাদের প্রানপ্রিয় মাতৃভাষাকে রক্ষাকরার বলিষঠ চেতনায় উদবুদ্ধ হয়ে স্বাধীকারের মশাল হাতে নিয়ে এগিয়ে চলার রাজপথ মসৃন করে দিয়েছিলেন সালাম,বরকত,রফিক,জববার সহ আরো অনেক নাম না জানা শহীদ ভায়েরা । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল হল সুদূরপ্রসারী । ঐতিহাসিক ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে ছিল ১৯৭১ সালে ।
১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা/বোনের সভ্রমের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বাংগালীর জাতীয় ও রাজনৈতিক জীবনের শ্রেষঠতম অর্জন । আমরা খুব গর্বিত যে, আমাদের শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বে ইউনেসকো কতৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত ও স্বীকৃতি পেয়েছ অর্থাৎ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করেছে ১৯৯৯ সালের ১৭ নবেম্বর। আমরা গর্বিত যে, আমাদের শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে একুশে ফেব্রুয়ারিকে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে । বাংলাভাষা হল বিশ্বের মধ্যে পঞ্চম সর্বাধিক কথ্য মাতৃভাষা এবং বিশ্বের মোট ভাষাভাষীদের মধ্যে সপ্তম সর্বাধিক কথ্য ভাষা। According to a UNESCO survey, Bengali has been classified as the sweetest language in the world. ইউনেস্কোর মতে, বাংলাভাষা হল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী শ্রুতিমধুর মিষ্টি ভাষা । সকল ভাষা শহীদদের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শুধু আজই নয়, চিরায়ত কাল ধরে আমরা হৃদয় দিয়ে স্মরণ করবো ও বরণ করবো বাংঙ্গালী জাতির প্রেরণাদায়ক এ মঙ্গলময় পূর্ণ্য প্রভাতকে ।
বিদ্যুৎ ভৌমিকঃ লেখক, কলামিষ্ট ও সিবিএনএ’এর উপদেষ্টা

CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

বিদ্যুৎ ভৌমিক


