দেশের সংবাদ ফিচার্ড

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ মিনারে মানুষের ঢল

sohid-minar

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে মানুষের।

শনিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন মানুষ।

এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপরই সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন