চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি করেন।
তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স (HSM 4310058) বাতিল করেনি কর্তৃপক্ষ। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স (HSM 4310059)।
তিনি লিখেছেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি।
বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত। যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।
হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্সের কথা তুলে ধরে তিনি আরো লিখেছেন, চলুন একটু দেখে নেই, দুটো লাইসেন্স আছে।
একটি আদ্-দ্বীন হাসপাতালের জন্য। লাইসেন্সে লেখা আছে ‘to set up and run a hospital/clinic’। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অপরপক্ষে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ ইস্যু করেছেন। সেখানে লিখা আছে ‘to set up and run a pathology Center’।
এই লাইসেন্সের নম্বর HSM 4310059
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল জানিয়ে তিনি আরো লিখেছেন, এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে? কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখ কারণ দর্শানো নোটিশ জারি করে।
উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। জবাব দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। তারপর জবাব দায়ের করা হয়। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয়।
পোস্টের শেষে তিনি প্রশ্ন তুলেছেন, এখন আপনারাই বিচার করেন কী হল? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
সূত্র: কালের কন্ঠ
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



