ফিচার্ড বিশ্ব

ট্রাম্পের ফাদে আরবরা, শান্তির বিনিময়ে দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার

Donald-Trump

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে কম হয়নি উপসাগরীয় দেশগুলোর। যদিও কয়েকটি আরব দেশের অনুরোধে ওয়াশিংটন ইরানে হামলা চালায় বলে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। পরে সৌদি আরব তা অস্বীকার করলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে ইরানের প্রায় সব প্রতিবেশীকেই।

এরই মধ্যে জানা গেল; আরব দেশগুলোকে নতুন করে ফাঁদে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধ বা চালিয়ে যাওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর জন্য ইরানের সাথে চলমান যুদ্ধ কেন্দ্র করে এক দ্বিমুখী প্রস্তাব দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে । ওমানি সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক গবেষক সালেম আল-জাহৌরি বিবিসি অ্যারাবিক এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। সংবাদ শিরোনাম পরিষেবা

আরব দেশগুলো যদি চায় ইরানের সাথে এই যুদ্ধ অব্যাহত থাকুক, তবে তাদের যুক্তরাষ্ট্রকে ৫ ট্রিলিয়ন ডলার দিতে হবে ।

অন্যদিকে, যুদ্ধ বা সংঘাত এখনই বন্ধ করতে চাইলে তাদের দিতে হবে ২.৫ ট্রিলিয়ন ডলার। ট্রাম্প একে “এতদিন যা অর্জিত হয়েছে” তার বিনিময় মূল্য হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্পের দাবি, ওয়াশিংটন তার মিত্রদের সঙ্গে নিয়েই এই নিরাপত্তা লক্ষ্য অর্জনে কাজ করছে যাতে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়াতে না হয়।

ট্রাম্প অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই যুদ্ধে সহায়তা করতে অস্বীকার করায় বিস্ময় প্রকাশ করেছেন।

ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় এই দেশগুলো প্রচণ্ড আর্থিক ও সামরিক চাপের মুখে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি মূলত উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিক চাপে ফেলে তাদের সম্পদ এবং প্রতিরক্ষা চুক্তিগুলোকে মার্কিন ডলার-ভিত্তিক ব্যবস্থার সাথে আরও দৃঢ়ভাবে আটকে রাখার একটি কৌশল।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন