দেশের সংবাদ ফিচার্ড

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবু কমেনি বায়ুদূষণ

air-polution-dhaka

ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে লাখো মানুষ গ্রামে যাওয়ায় প্রায় ফাঁকা নগরীতে পরিণত হয়েছে ঢাকা। সড়কে যানবাহন চলাচল কমে এসেছে, নেই স্বাভাবিক দিনের যানজট। তবে এত কিছুর পরও কমেনি বায়ুদূষণ। রোববার সকালেও রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ারে তথ্য বলছে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, অর্থাৎ তাদের বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন, তাদের স্কোর ১৭৪।

এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। রাজধানীর বায়ুর মানের স্কোর ১৬৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ বিশ্বে শীর্ষ দুটি শহরই যুক্তরাষ্ট্রের। তালিকার প্রথমে রয়েছে ডেনভার, তাদের স্কোর ৩৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা সিকাগোর স্কোর ৪২।

বায়ুর মান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন