চাকরী ও বাড়ী ভাড়া ফিচার্ড

এসএসসি পাসেই ঢাকায় চাকরি দিচ্ছে মার্কিন দূতাবাস, বেতন ৬১ হাজার টাকা

us-embassy-dhaka

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ‘কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী’ পদে জনবল নেবে দূতাবাসটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
পদের নাম: কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।
অভিজ্ঞতা: ভবনের কাঠামো, সাজসজ্জা এবং ফিক্সচার মেরামত ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম তিন (৩) বছরের অভিজ্ঞতা।
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম)
বেতন: ৬১,০০০ টাকা (মাসিক)

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মার্কিন দূতাবাসের এই https://bd.usembassy.gov/jobs/#information ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সূত্রঃ চ্যানেল ২৪ অনলাইন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন