দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষার পুরস্কার ও সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষার পুরস্কার ও সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
 
পিন্টু দেবনাথ,  মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির আয়োজনে ‘মেধা পরীক্ষা ২০২৫’-এর পুরস্কার প্রদান, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে।
 
রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
 
বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যকরি সদস্য রানা রঞ্জন সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,  কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
 
 অনুষ্ঠানে মেধা পরীক্ষায় উত্তীর্ণ ৫ম শ্রেণির ৫ জন ও ৮ম শ্রেণির ৫ জন শিক্ষার্থীদের সম্মাননা,  শিক্ষা উপকরণ ও সনদপত্র এবং ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
 
অনুষ্ঠানের শুরুতে  অতিথিবৃন্দকে ফুল ও উত্তরীয় দিয়ে বরন করে নেওয়া হয় এবং সংবর্ধিত অতিথিকে সম্মাননা ও মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন