প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী।
অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল জানা যাচ্ছে। অনলাইনে ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টালে ফল দেখা যাচ্ছে।
পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেয়া হয়।
সূত্রঃ মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



