Skip to content
Saturday, August 15, 2026
CBNA24
শিরোনাম
  • শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান     
  • সিলেটে চাঞ্চল্যকর তিন খুন: গৃহকর্মীর কথিত প্রেমিক বাবুল আটক     
  • শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ     
  • বাংলা কিউআরে লেনদেনে মিলবে মাসিক প্রণোদনা     
  • ২০ হাজার টাকায় সীমান্ত পারাপার! দার্জিলিং বেড়াতে গিয়ে ‘বাংলাদেশি’ গ্রেফতার, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে     
  • প্রাণের পরোয়া করি না, মানুষের জন্য ফিরতেই হবে দেশে     
  • সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা     
  • সমালোচনার পর দেশবাসী পাশে থাকায় কৃতজ্ঞ বিউটি রাণী পাল     
  • জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে আবারও চাঞ্চল্যকর তথ্য ফাঁস     
  • ‘আজ কেন মন উদাসী’ গানে শিক্ষিকার রিলস, তদন্ত করবে শিক্ষা প্রশাসন     
  • দেশের সংবাদ
  • বিশ্ব
  • কানাডার সংবাদ
  • প্রবাসের সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সাহিত্য ও কবিতা
  • মুক্তিযুদ্ধ
  • আইটি বিশ্ব
  • জীবন ও স্বাস্থ্য
  • আরও
    • ৫ম বর্ষপূর্তি
    • ধর্ম-কর্ম
    • জাতিসংঘ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অবিশ্বাস্য হলেও সত্য
    • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
    • শিক্ষাঙ্গন
    • পত্রিকার পাতা থেকে
    • ছোটদের পাতা
    • চাকরী ও বাড়ী ভাড়া
    • বইয়ের পাতা থেকে
    • মত-মতান্তর
    • সোশ্যাল মিডিয়া
    • ভ্রমণ
    • লেখালেখি
    • যাপিত জীবন
    • পরিবেশ ও জীব বৈচিত্র্য
    • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
    • জানা অজানা
    • কৃষি ও প্রকৃতি
    • অন্যান্য সংবাদপত্র
    • ষোল আনা
    • রকমারি
দেশের সংবাদ ফিচার্ড

বন্ধু’র অভিনয়ে হৃদয়ের নগ্ন ভিডিও’র ফাঁদ

দে শে র সংবাদ ।। সিবিএনএ অনলাইন ডেস্ক         September 08, 2021

মো. শাহীন আলম হৃদয়

বন্ধু’র অভিনয়ে হৃদয়ের নগ্ন ভিডিও’র ফাঁদ

শুভ্র দেব।। কলেজপড়ুয়া তরুণী সিনথিয়া পারভীন (ছদ্মনাম)। দেখতে সুন্দরী-স্মার্ট। কথা বলেন মিষ্টি সুরে। বছরখানেক আগে এক আত্মীয় তাকে একটি স্মার্টফোন গিফট্‌ করেন। তারপর খুলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকে নানা ভঙ্গির ছবি আপলোড করতেন নিয়মিত। ফেসবুক বন্ধুরা তাতে অসংখ্য লাইক-কমেন্ট করেন। এতে আগ্রহ পান তরুণী।

তার প্রোফাইলে সুন্দর ছবি দেখে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। যাদের অনেককে বন্ধু তালিকায় নিয়েছেন। এদের মধ্যে এক যুবকের সঙ্গে মেসেঞ্জারে কথা শুরু হয় তরুণীর।
যুবকের সঙ্গে নিয়মিত কথা হওয়ায় ধীরে ধীরে সখ্য বাড়ে। শুরু হয় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম আরও গভীর হয়। দিন-রাতের অধিকাংশ সময় তাদের মধ্যে চ্যাটিং, অডিও ও ভিডিও কলে কথা হতো। এক পর্যায়ে যুবক সেই তরুণীর কাছে দাবি করে নগ্ন হয়ে ভিডিও কলে আসতে হবে। নারাজি তরুণীকে প্রেমের দাবি নিয়ে ভিডিও কলে আসার জন্য বাধ্য করে যুবক। তারপর চতুর যুবক ভিডিও কলে তরুণীর নগ্ন দৃশ্য কৌশলে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে। শুধু ভিডিও নয়, বিভিন্ন সময় নগ্ন ছবি আদায় করে নেয়। পরে এসব নগ্ন ছবি ও ভিডিও তরুণীর কাছে পাঠিয়ে শুরু করে ব্ল্যাকমেইল। দাবি করে মোটা অঙ্কের টাকা। টাকা দিতে অপারগতা জানায় তরুণী। কিন্তু সেই যুবক নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে তরুণী তাকে কিছু টাকা দেয়। তাতে মন গলেনি তার। এভাবে বারবার টাকা চাইতে থাকে। উপায়ান্তর না পেয়ে তরুণী তার বাবা-মা’কে বিষয়টি জানান।
ব্ল্যাকমেইল করা ওই যুবকের নাম মো. শাহীন আলম হৃদয়। ২৩ বছর বয়সী হৃদয় একটি কলেজে লেখাপড়া করেন। শুধু সিনথিয়া পারভীন নন। ফেসবুকে পরিচিত হয়ে অন্তত অর্ধশতাধিক তরুণীর সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। সম্পর্ক গভীর হওয়ার পর ওই তরুণীদের কাছ থেকে নগ্ন ছবি নিজের হেফাজতে এনে রাখতো। ভিডিও কলে কথা বলার সময় তরুণীদের নগ্ন হওয়ার চাপ দিতো। আর নগ্ন হলেই স্ক্রিন রেকর্ডার দিয়ে দৃশ্যগুলো রেকর্ড করে রাখতো। গত কয়েক বছর ধরে হৃদয় এভাবে অন্তত অর্ধশতাধিক তরুণীর গোপন ভিডিও ধারণ করে রেখেছেন। আছে অসংখ্য ছবিও। এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ওই তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এক তরুণীর অভিভাবকের করা এক মামলায় প্রতারক শাহীন আলম হৃদয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা সংস্থার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, সিনথিয়া পারভীনের মতো আরেক কলেজ শিক্ষার্থী সালমা বেগমের পরিচয় হয় প্রতারক হৃদয়ের সঙ্গে। দু’জনের নিয়মিত মেসেঞ্জারে কথা হতো। এভাবে এক সময় তাদেরও সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে কথার জালে ফাঁসিয়ে সালমাকে বাধ্য করে তার কিছু ন্যূড ছবি ও গোসল করার মুহূর্তের ভিডিও পাঠাতে। প্রেমের ফাঁদে পড়ে হিতাহিত জ্ঞানশূন্য সালমা তখন টের পাননি তার সর্বনাশ হতে চলেছে। কিছুদিন যেতে না যেতে হৃদয় টাকা দাবির পাশাপাশি কুপ্রস্তাব দিতে থাকে। তার প্রস্তাবে রাজি না হলে সেই ভিডিও ও ছবি ভাইরাল করার হুমকি দিতে থাকে। প্রস্তাবে রাজি হওয়ার জন্য নিয়মিত চাপ দেয়। ভুক্তভোগী সালমা তখন তার পরিবারকে বিষয়টি জানান। পরে তার ভাই বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে প্রতারক হৃদয়ের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার মোবাইলে অসংখ্য তরুণীর নগ্ন-ভিডিও ও ছবি পান তদন্ত সংশ্লিষ্টরা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে করোনাকালে কলেজ বন্ধ থাকায় তার মাথায় এই বুদ্ধি আসে। ভালো ভালো ঘরের তরুণীদের ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতো। তারপর শুরু করতো কথা। দশজন তরুণীকে নক করলে অন্তত দুইজন তরুণী তার সঙ্গে কথা বলতো। হৃদয় নিজেকে ধনী ঘরের সন্তান হিসেবে পরিচয় দিত। কখনও কলেজ শিক্ষার্থী, কখনও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিত। আবার অনেক সময় বড় ব্যবসায়ী, চাকরিজীবী বা ইউরোপের কোনো দেশে স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয় দিত। মিথ্যা পরিচয় দিয়ে তরুণীদের মন জয় করে প্রেমের ফাঁদে ফেলতো।
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মো. নাজমুল হক মানবজমিনকে বলেন, ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক ভুক্তভোগী ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন। তারই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে অসংখ্য তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক করার তথ্য পেয়েছি। মেসেঞ্জার দিয়েই তরুণীদের সঙ্গে চ্যাটিং ও ভিডিও কলে কথা বলতো। একপর্যায়ে সম্পর্ক ঘনিষ্ঠ হলে তরুণীদের ভিডিও কলের মধ্যে নগ্ন হতে বাধ্য করতো। তরুণীদের অজান্তেই স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ড করে রাখতো। আবার তরুণীদের কাছ থেকে কৌশলে নগ্ন ছবি এনে রাখতো। পরে এসব নগ্ন ছবি ও ভিডিও দিয়ে তাদেরকেই ব্ল্যাকমেইল করতো। আদায় করতো লাখ লাখ টাকা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু প্রতারক এ ধরনের অপরাধমূলক কাজ করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এ ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছি। তারপরও মানুষকে সচেতন হতে হবে। ভার্চ্যুয়াল জগতে কাউকে না জেনেশুনে তার সঙ্গে সম্পর্ক করা উচিত নয়। ব্যক্তিগত কোনো তথ্য, ছবি, ভিডিও কোনোভাবেই কারো সঙ্গে শেয়ার করা যাবে না। একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার বা ধারণ করা যাবে না। কারণ ডিভাইস অন্যকারো হাতে পড়লে ব্ল্যাকমেইলের শিকার হতে হবে। অনেকে মনে করে ছবি-ভিডিও ডিলেট করে দিলেই শেষ। কিন্তু ডিভাইস থেকে অনেক উপায়ে ডিলিট করা তথ্য ফিরিয়ে আনা সম্ভব।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন
Tagged a relative gave him a smartphone as a gift. Then open a social media Facebook account., Cynthia Parveen (pseudonym) is a college student. Pretty-smart to look at. He spoke in a sweet tone. A year ago, বন্ধু’র অভিনয়ে হৃদয়ের নগ্ন ভিডিও’র ফাঁদ
Sadera Sujon

Related Articles

ভয়ঙ্কর স্টাইলে অপকর্ম করত ওসি প্রদীপ
দেশের সংবাদ

ভয়ঙ্কর স্টাইলে অপকর্ম করত ওসি প্রদীপ : প্রতিবাদ করলেই অমানুষিক নির্যাতন

Posted on August 8, 2020 Author Sadera Sujon

ভয়ঙ্কর স্টাইলে অপকর্ম করত ওসি প্রদীপ! সাবেক সেনা সদস্য মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান খুনের অন্যতম অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানা থেকে সদ্য প্রত্যাহার…

সংবাদটি শেয়ার করুন
কানাডার সংবাদ ফিচার্ড

কানাডায় জাগাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় আলবার্টার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

Posted on May 19, 2022May 19, 2022 Author Sadera Sujon

কানাডায় জাগাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় আলবার্টার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হলো জাগাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় আলবার্টার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।    টানা দুই বছর করোনা বিরতির পর কানাডায় প্রবাসী বাঙালিরা আবার নতুন করে জেগে উঠেছে। জনসংযোগ ও বন্ধু-বান্ধবের মিলন মেলা দিন দিন বেড়েই চলেছে। আর এরই ফলশ্রুতি হঠাৎ করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীরা […]

সংবাদটি শেয়ার করুন
বাউল র‌ণেশের ‘৪০ বছরের বই-বাদ্য’ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা. যারা বাউল আসর চায় না তারাই সব পুড়িয়ে দিয়েছে
দেশের সংবাদ

বাউল র‌ণেশের ‘৪০ বছরের বই-বাদ্য’ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

Posted on May 18, 2020 Author Sadera Sujon

বাউল র‌ণেশের ‘৪০ বছরের বই-বাদ্য’ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ।। সোমবার বি‌কা‌লে দিরাই‌ উপজেলার উজানধল গ্রা‌মে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছে পু‌লিশ ।র‌ণেশ ঠাকুর…

সংবাদটি শেয়ার করুন

Post navigation

কিউইদের উড়িয়ে আরো উঁচুতে
বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
shah-bahauddin
marvin-rotrand-ex-councillor

সাম্প্রতিক সংবাদসমূহ

  • কানাডার নাগরিকত্বের প্রমাণপত্র পেতে অপেক্ষা ২৫ মাস
  • চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি
  • শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
  • সিলেটে চাঞ্চল্যকর তিন খুন: গৃহকর্মীর কথিত প্রেমিক বাবুল আটক
  • বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
  • শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  • ‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’
  • বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় এস্তোনিয়া
  • শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত
  • বাংলা কিউআরে লেনদেনে মিলবে মাসিক প্রণোদনা

আমাদের চ্যানেল থেকে

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Jul    
DeshDiganta Media

১৯৯৬ সাল থেকে প্রবাসে কমিউনিটির সেবায়। সংবাদ, ছবি, ভিডিওসহ রকমারি প্রকাশনায় Deshdiganta Media

ISSN 2563-7894

Your browser doesn’t support HTML5 video tag.

CBNA পরিবার

সম্পাদকঃ সদেরা সুজন (S Debroy),  প্রধান উপদেষ্টাঃ বিদ্যুৎ ভৌমিক, উপদেষ্টাঃ শাহ্ বাহাউদ্দীন শিশির, আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান গ্রাফিক ডিজাইনারঃ রনি সাহা,  প্রধান ওয়েব ডেভেলপারঃ মোঃ ফরিদ হোসেন, সহকারী ওয়েব ডেভেলপারঃ সৌভিক দেবরায়।

মোবাইলঃ 1514 714 8418 [Canada], 01777470190 [Bangladesh] ই-মেইলঃ [email protected], [email protected], ফেসবুকঃ CBNA24 ইউটিউবঃ Sadera Sujan

বিভাগসমূহ

  • ৫ম বর্ষপূর্তি
  • Business
  • CBNA English NEWS
  • Law and Justice
  • Life and health
  • Sports
  • Uncategorized
  • অবিশ্বাস্য হলেও সত্য
  • আইটি বিশ্ব
  • কানাডার সংবাদ
  • কৃষি ও প্রকৃতি
  • খেলা
  • চাকরী ও বাড়ী ভাড়া
  • ছোটদের পাতা
  • জাতিসংঘ
  • জানা অজানা
  • জীবন ও স্বাস্থ্য
  • দেশের সংবাদ
  • ধর্ম-কর্ম
  • পত্রিকার পাতা থেকে
  • পরিবেশ ও জীব বৈচিত্র্য
  • প্রবাসের সংবাদ
  • ফিচার্ড
  • বইয়ের পাতা থেকে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভ্রমণ
  • মত-মতান্তর
  • মুক্তিযুদ্ধ
  • মুখোমুখি
  • যাপিত জীবন
  • রকমারি
  • লেখালেখি
  • শিক্ষাঙ্গন
  • ষোল আনা
  • সাহিত্য ও কবিতা
  • সোশ্যাল মিডিয়া

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com)

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com) | Newspaper Lite by themecentury.