বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
অধ্যাপক রতন সিদ্দিকীর জায়গায় একজন হিন্দু শিক্ষক হলে আর একটি ‘নাসিরনগর’ বা ‘সাহাপাড়া’ হয়ে যেতো! শিতাংশু গুহ, ১৮ই জুলাই ২০২২, নিউইয়র্ক।। রাজশাহীর এমপি ওমর ফারুক চৌধুরী সবার সামনে এক কলেজ অধ্যক্ষকে পিটিয়েছেন। রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজা ঘটনা সত্য নয় বলে জানিয়েছেন। এমপি ফারুক বলেছেন, ‘আমার ইজ্জ্বত আওয়ামী লীগের ইজ্জ্বত, আমার ইজ্জ্বত শেখ হাসিনার ইজ্জ্বত’। […]
Afghan Taliban crisis-Pardeep Saini: উড়ন্ত বিমানের ‘চাকা আঁকড়ে’ বেঁচেছিলেন এক ভারতীয় ২ / ১৭ আফগানিস্তানে সম্প্রতি এ ভাবে বাঁচার চেষ্টা করেছিলেন দু’জন। পারেননি। উড়ন্ত বিমান থেকে তাঁদের মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য যাঁরা দেখেছেন নিদারুণ ভয়ে তাঁদের বুক কেঁপে উঠেছে। ৩ / ১৭ বিমানের ভিতরে জায়গা ছিল না। তাই চাকার কোঠরে আশ্রয় নিয়েই তালিবানের কব্জাগত আফগানিস্তান থেকে পালাতে […]