বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
৫ দিন পরিবারের মৃত সদস্যদের সঙ্গে ছিল শিশুটি! পরিবারের পাঁচজন মৃত সদস্যদের পাশ থেকে অচেতন অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয় নয় মাস বয়সী এক শিশুর মরদেহ। অনাহারে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ভারতের বেঙ্গালুরুতে এই […]
আজান-ইকামত ছাড়া সৌদিতে মাইক নিষিদ্ধ আজান ও ইকামত ছাড়া মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। এই নির্দেশ দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন বলে খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান […]
তীব্র গন্ধে বিমান থেকে নেমে গেলেন যাত্রীরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি বিমানের ভেতরে তীব্র গন্ধ শনাক্ত হওয়ার পর সেটি থেকে দ্রুত বের হয়ে আসেন যাত্রীরা। এ সময় বিমানের জরুরি বহির্গমন ব্যবস্থা স্লাইড দিয়ে অনেকে নিচে নেমে আসেন। সংবাদমাধ্যম ফক্স বিজনেজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫৯-এ এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটির শার্লট ডগলাস […]