কান্নাকাটি করায় ১৫ মাসের ছেলেকে গলাকেটে হত্যা, মায়ের যাবজ্জীবন
কিশোরগঞ্জে কান্নাকাটি করায় ১৫ মাসের নিজ শিশুপুত্রকে কুপিয়ে হত্যার দায়ে ছালমা বেগম (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
আসামি ছালমা কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের অধিবাসী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সন্তানের কান্নাকাটির যন্ত্রণা সহ্য করতে না পেরে ২০১৬ সালের ৫ মার্চ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামে বাবার বাড়িতে ১৫ মাসের মাহাথি মোহাম্মদকে গলাকেটে হত্যা করেন ছালমা বেগম।
এ ঘটনায় ওই দিনই তার স্বামী আবুল কালাম বাদী হয়ে ছালমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ছালমাকে আটক করে। পরে দীর্ঘদিন তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান



