কানাডার সংবাদ ফিচার্ড

হ্যাম্পস্টেডে সন্দেহজনক অগ্নিসংযোগে গাড়ি পুড়ে ছাই

হ্যাম্পস্টেডে সন্দেহজনক অগ্নিসংযোগে গাড়ি পুড়ে ছাই

মন্ট্রিয়লের হ্যাম্পস্টেড এলাকায় একটি বাড়ির সামনে রাখা গাড়িতে সন্দেহজনকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) ভোরে বেলসাইজ স্ট্রিট ও অ্যাপলউড স্ট্রিটের কাছে একটি বাড়ির ড্রাইভওয়েতে এ ঘটনা ঘটে।

আগুনে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরীক্ষা করে আগুন লাগাতে ব্যবহৃত দাহ্য পদার্থের আলামত পেয়েছেন তদন্তকারীরা। ফলে ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে মন্ট্রিয়ল পুলিশ (এসপিভিএম)।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অগ্নিসংযোগের কারণ এবং বাড়ির মালিক বা গাড়িটিই হামলার লক্ষ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: CTV News Montreal

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন