বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবুধাবিতে প্রবেশে নতুন নিয়ম, প্রবাসীদের ভোগান্তি চরমে এখন থেকে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়টি জানান। সম্প্রতি ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে যাত্রীদের বিমানে চড়ার চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নিয়ে সংযুক্ত আরব […]