বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। ছবি : ভিডিও থেকে নেওয়া।
বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টা করছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে প্রকাশ করেন।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রিটেন যাওয়া হলো না মিজানুর রহমান আজহারীর, থামতে হলো কাতারেই বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে যাওয়া প্রায় বাতিল হওয়ার পথে। জানা গেছে, আজহারী মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান, বুধবার সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। […]
লিবিয়ার মানবপাচারকারীদের ধরতে রেড নোটিশ জারি করা হবে লিবিয়ায় পাচারকারীদের হাতে ২৬ জন বাংলাদেশী নিহত ও ১২ জন আহত হয় গত ২৯শে মে। এ বিষয়ে মোট ২৬টি মামলা করা হয়। সিআইডি ১৫টি মামলা স্ব-উদ্যোগে গ্রহণ করে। ইতিমধ্যে এসব মামলার আসামি গ্রেপ্তারসহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসমিদের গ্রেপ্তার’র জন্য […]