ভিডিও মিটিংয়ে হঠাৎ ঢুকে পড়ল কাণ্ডজ্ঞানহীন যুগল! করোনাকালে বেশির ভাগ দেশেই এখনো চলছে ঘরোয়া অফিস। ঘরে বসে অফিস করার সুবিধার পাশাপাশি নানা অসুবিধার কথাও সামনে এসেছে। তবে এবার ব্রাজিলে যা ঘটেছে তা খুবই বিরল। দেশটির একটি সংস্থার কর্মীরা অনলাইন মিটিং অ্যাপ জুমে মিটিং করছিলেন। তখন ক্যামেরা বন্ধ না করেই এক কর্মী সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন। […]
জহুরুল ইসলাম, বরিশাল থেকে।। ফেলনা পলিথিন পুড়িয়ে শিল্পকর্ম, পেইন্টিং ও ভাস্কর্য তৈরি করেন এমিলিয়া রায় (৬৬)। প্রায় ৩০ বছর ধরে তিনি এসব তৈরি করেই চলছেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে এমিলিয়ার বাড়ি। তিনি আলফ্রেড রায়ের স্ত্রী। ছোটবেলা থেকেই ছবি আঁকা, গান-কবিতা লেখা, ভাস্কর্য তৈরি করতে পছন্দ করতেন এমিলিয়া। এসএসসি পরীক্ষার পর বিয়ে। […]
শিশুদের রূপে ঈর্ষান্বিত হয়ে নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করেছেন পুনম নামে ভারতীয় এক নারী। নিজের ভাতিজিসহ চার শিশুকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পেছনের কারণটি ভয়ংকর। অভিযুক্ত নারী চাননি কেউ তার চেয়ে ‘বেশি সুন্দর’ হোক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুনমের হত্যার ধরন একই—প্রতিবার পানিভর্তি চৌবাচ্চায় শিশুকে ডুবিয়ে মারা। […]