প্রবাসের সংবাদ ফিচার্ড

দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া

bangladesh-malaysia

মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেবে বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে দাবি করেছেন, তা বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল।

আজ বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ খবর দিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়মেইল।

গত রোববার নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাত করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক করেন। ওই বৈঠকে অংশ নেওয়া প্রতিমন্ত্রী শাহ আলম বলেছিলেন, বাংলাদেশ থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে কর্মী নিয়োগ শুরু হবে। ছয় মাসের মধ্যে তা সমাপ্ত হবে বলে হাইকমিশনার জানিয়েছেন। মোট দুই লাখ কর্মী যাবে মালয়েশিয়ার তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেবে মালয়েশিয়া।

ফাহমি বলেছেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানান তাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রতিমন্ত্রীর দেয়া ওই বক্তব্যকে বাংলাদেশের সরকারের ‘আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না।’তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়। আমি যতটুকু বুঝেছি, এটি একজন জুনিয়র মন্ত্রীর দেয়া বক্তব্য। তাই এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না।

সূত্রঃ আমাদের সময়

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন