রোহিঙ্গা দখলে টেকনাফ উখিয়ার শ্রমবাজার আরিফুজ্জামান মামুন কক্সবাজার থেকে ফিরে ।। মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। অথচ এখন এই দুই উপজেলার স্থানীয় বাসিন্দারাই রোহিঙ্গাদের কারণে নিজেদের ভবিষ্যৎ ও অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, আশ্রয় পাওয়ার চার বছর পর এখন বিভিন্ন ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গারা এমন আচরণ […]
জাতিসংঘে বাংলাদেশের মহীসোপানের হালনাগাদ তথ্য পেশ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। নিউইয়র্ক, ০১ মার্চ ২০২২: বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি জাতিসংঘে পেশ করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আজ জাতিসংঘ সদরদপ্তরে ২১ সদস্যের কমিশন অন দ্য লিমিটস অফ দ্য কন্টিনেন্টাল শেল্ফ (সিএলসিএস) এর ৫৪তম অধিবেশনে বিস্তারিত হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করা হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব ও প্রধান রিয়ার অ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম এবং এ সংক্রান্ত কমিটির অন্যান্য কারিগরি বিশেষজ্ঞগণ। ২২ অক্টোবর ২০২০ তারিখে […]
মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন মোমবাতি প্রজ্বলন করে ৭১’র ভয়াল ২৫ মার্চের কালরাতের গণশহীদদের স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখস্থ কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে জেলা প্রশাসন আয়োজনে গণহত্যায় নিহত বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এর নেতৃত্বে […]