সারাদেশে আগামী ১ জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এ কার্যক্রমের প্রচারণামূলক অংশ হিসেবে সমবেত হন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের শীর্ষ নির্বাহীরা। কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা পাবেন। আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এটি গ্রাহকদের সহায়ক হবে।
এটি ক্যাশলেস সমাজ গঠনের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
উল্লেখ্য, বাংলা কিউআর হলো এক ধরনের কুইক রেসপন্স কোড (কিআর কোড), যা সাধারণত বাংলাদেশের আর্থিক লেনদেন ও পেমেন্ট ব্যবস্থাকে সহজ করার জন্য ব্যবহার করা হয়। এটি দেশের স্থানীয় পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



