সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে একই কক্ষে অবস্থান করতে দেখা যায়। একটি অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং অন্য অংশে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে বসে থাকতে দেখা যায় বলে ভিডিওতে প্রতীয়মান হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি আমরা খতিয়ে দেখছি।’
বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তারিখ জানা না থাকলেও তাদের তথ্য অনুযায়ী বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।’
সূত্রঃ মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



