বিচিত্র কুমার–এর একগুচ্ছ কবিতা ভালোবাসার স্মৃতিসৌধ তুমি আমার হৃদয়ে ছিলে স্মৃতির অলংকার ভালোবেসে তোমাকেই করেছিলাম নির্মাণ, আমার প্রেমের বাগানে আসতে তুমি মিষ্টি হাসিতে অনুভবে খুঁজে পেতাম তোমার চুলের ঘ্রাণ। এলোমেলো চুলগুলো দুলছিলো দক্ষিণা বাতাসে একদিন তুমি এসে বসেছিলে আমার খুব কাছে, চেনা চেনা লাগছিল খুব যেন তোমাকে দেখেছি কোথাও যেন আগে বাগানে পাশে। […]
পালাবদল | পুলক বড়ুয়া ওখানে কিছু কথা ওখানে কিছু বালি পড়তে পড়তে গড়াতে গড়াতে গড়তে গড়তে বালির বাঁধ খেলাঘর বালুচর ঝাউবীথি পাঁজর লুকোচুরি হাওয়া নন্দন মিনার শিখরবিন্দু শৈল্পিক কলসী ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে শিশির কণা স্বেদবিন্দু ঢেউ চোখের আর্শী লেগে থাকা কেউ উদাসী গাঙচিল গান, গহন ভাসান দীঘল দুবাহু দিল দরিয়া ও নোনা দরিয়া ডাক […]
বাঁশ |||||| পুলক বড়ুয়া আয় রাজহাঁস, আয় পাতিহাঁস, আয় বালিহাঁস, আয় বুনোহাঁস, প্যাক প্যাক প্যাক, দ্যাখ দ্যাখ দ্যাখ, মিস্টার পিটার ডি হাস! মার্কিন মুল্লুক হতে, হাওয়াই রথে, এসেছেন বারিধারা, যেন সম্বিত হারা, হায় হায় দিশাহারা, কী যে তার হাঁসফাঁস, জনাব পিটার হাস! তার হাতে দুটি বল, তার হাতে কৌশল, বল তার কোর্টে, রণতরী […]