মন্ট্রিয়লে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বর্ষবরণ ও বৈশাখ ১৪৩৩ উদযাপন
প্রান, উচ্ছ্বাস ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কানাডার মন্ট্রিয়লে নর্থ আমেরিকার অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল আয়োজিত পহেলা বৈশাখ ১৪৩৩ ও সংগঠনের ২১তম বর্ষবরণ অনুষ্ঠান গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রায় ছয় শতাধিক দর্শকের উপস্থিতিতে স্থানীয় একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ট্রিয়লের কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাইকমিশনার মো: জসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন – “একটি স্বপ্নময় বাংলাদেশ উপহার দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি”। আপনারা জানেন, “কানাডার সাথে বাংলাদেশের একটি বিশাল অর্থনৈতিক বানিজ্য রয়েছে এবং এই বানিজ্যকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে”। পাশাপাশি আয়োজিত অনুষ্টান সম্পর্কে বলেন, এতো দর্শক উপস্থিতির অনুষ্ঠানে আমার প্রথম আসা। “আমি খুবই আপ্লুত, প্রবাসে বাংলাদেশের এই সংস্কৃতি চর্চা সত্যিই প্রশংসনীয়”।
বিকেল চারটায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্টান এর ১ম পর্ব শুরু হয়। এর পরপরই নিরুজ বড়ুয়া ও সফিউল ইসলামের পরিচালনায় চমৎকার দলীয় সংগীত (কোরাস) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মুলপর্ব শুরু হয়। একে একে একক গান, একক নৃত্য ও কবিতা আলেখ্য পরিবেশনার এক পর্যায়ে মঞ্চে আসেন জনপ্রিয় সংগীত শিল্পী আরজিন কামাল। উপস্থিত দর্শকদের মাত করে তিনি তার জনপ্রিয় সংগীত পরিবেশন করেন যেখানে দর্শকরা আনন্দচিত্তে তা উপভোগ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মুহিম আহমেদ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। মুহিম আহমেদ তার বক্তব্যে সংগঠন এর বিগত দিনের কার্যকলাপ তুলে ধরেন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের পুরো অ্যালবাম দেখতে হলে
সোসাইটি অব মন্ট্রিয়লের আগামী দুই বৎসরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি নর্থ আমেরিকার অন্যতম সংগঠক এজাজ আখতার তওফীক ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব নেন কামরুল ইসলাম রানা। এজাজ আখতার তার বক্তব্যে বলেন, আজ থেকে একুশ বৎসর আগে এই সংগঠন এর যাত্রা শুরু হয়েছিল। আমি এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
অনুষ্ঠানে শামসাদ আরা রানার পরিচালনায় গীতি আলেখ্যে অংশ নেন – নাজমা মনি, মুফতি ফারুক, তওফীক রাঙ্গা ও তোতন আফাজ। একক নৃত্য পরিবেশন করেন – মারিসা চৌধুরী ও ইয়ারা। একক সংগীত পরিবেশন করেন – বেলাল আহমেদ, জেনিফার গোমেজ, বি জামান সুজন, মমতাজ বেগম, শাফিনা করিম, দেবপ্রিয় কর রুমা। তবলায় ছিলেন রিসার্ড গোমেজ।
পুরো অনুষ্ঠানের সুনিপুণ সঞ্চালনায় ছিলেন সংগঠন এর উপদেষ্টা চেয়ারম্যান লাবলু আকন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শামসাদ আরা রানা ও জেনিফার গোমেজ।
সোসাইটির অনুষ্ঠান বলে কথা! যেখানে সব সময় থাকে আবেগ, নতুনত্ব ও আকর্ষণ। বরাবরের মতো এই অনুষ্ঠানটিও তার ব্যতিক্রম হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা আনন্দচিত্তে অনুষ্ঠানটি উপভোগ করেছেন।
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



