ইতালির একটি শহরে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা! বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির ৩০ হাজার বাসিন্দার শহর মোনফ্যালকনের মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত। মোনফ্যালকন অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য। কেননা শহরের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী বিদেশি। যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম। বাংলাদেশিরা নব্বইয়ের দশকে বড় বড় প্রমোদতরী বানানোর জন্য এই মোনফ্যালকন শহরে পাড়ি দেন। […]
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ, কর্মী নিয়োগের আলোচনা! বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোবের সাথে সাক্ষাৎ করেছেন। বুধবার সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা বাংলাদেশি কর্মী নিয়োগের ও পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা […]
বৃটেনে বর্ষসেরা বৃটিশ বাংলাদেশি ডা. ফারজানা হোসেইন তানজির আহমেদ রাসেল || বৃটেনের বর্ষসেরা চিকিৎসক (জেনারেল প্র্যাকটিশনার অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন বৃটিশ বাংলাদেশি ডা. ফারজানা হোসেইন। বৃটেনে প্রতিবছর চিকিৎসকদের (জেনারেল প্র্যাকটিশনার) জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কঠোর পরিশ্রম, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও করোনাভাইরাস মহামারিতে ফ্রন্টলাইনার হিসেবে স্বাস্থ্যসেবার স্বীকৃতিস্বরূপ বৃটেনের ২০১৯ সালের বর্ষসেরা চিকিৎসক […]