বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
লেবাননে কেমন আছেন বাংলাদেশিরা লেবাননের একটি অ্যালুমিনিয়াম কারখানায় দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ আলী। তিনি বলছিলেন, ‘গত ৩ বছর আগে কোম্পানিটিতে ৭৫ জন বাংলাদেশি মাসিক ৫০০ মার্কিন ডলার বেতনে কাজ শুরু করলেও বর্তমানে আছেন মাত্র ৭ জন। দেশটির চলমান অর্থনৈতিক মন্দায় আমরা খুব কষ্টে দিন পার করছি। আমাদের অনেক সহকর্মী বাধ্য […]
ফেসবুকের কল্যাণে ব্যারিস্টার সুমন এমপি: আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুকের কল্যাণে ব্যারিস্টার সুমন এমপি, আর এই ফেসবুকের এমপি বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রযুক্তির উন্নতি করার কারণে আজকে মানুষের হাতে হাতে স্মার্টফোন। আর সেই কারণেই ব্যারিস্টার সুমন তরুণ-তরুণীসহ আপামর জনতার ভোটে এমপি হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলায় ব্যারিস্টার সৈয়দ […]