কানাডার সংবাদ ফিচার্ড

ভারদ্যুনের ইসলামিক সেন্টারে বিচ্ছিন্ন মানবহাতের নকল ছুড়ে দেওয়ার ঘটনা, তদন্তে পুলিশের হেট ক্রাইম ইউনিট

ভারদ্যুনের ইসলামিক সেন্টারে বিচ্ছিন্ন মানবহাতের নকল ছুড়ে দেওয়ার ঘটনা, তদন্তে পুলিশের হেট ক্রাইম ইউনিট

মন্ট্রিয়লের ভারদ্যুন এলাকার একটি ইসলামিক সেন্টারের সামনে মানবদেহের বিচ্ছিন্ন হাতের মতো দেখতে একটি নকল (ফেক) হাত ছুড়ে ফেলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনায় মন্ট্রিয়ল পুলিশ (SPVM) তাদের হেট ক্রাইম (বিদ্বেষমূলক অপরাধ) ইউনিটের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করেছে। পুলিশ খতিয়ে দেখছে, ঘটনাটি কোনো ধর্মীয় বিদ্বেষ বা মুসলিম সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না।

এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে এবং প্রত্যক্ষদর্শী বা ঘটনার বিষয়ে তথ্য জানেন এমন ব্যক্তিদের এগিয়ে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির উদ্দেশ্য বা প্রকৃতি সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন