কানাডার মন্ট্রিয়লে ❛বোধি চিলড্রেন বর্ষবরণ উৎসব❜ সম্পন্ন
কানাডার মন্ট্রিয়লে বাঙালি জাতিসত্তা ও আবহমানকালের গৌরবময় সংস্কৃতির আনন্দঘন উদ্যাপনের দিন পহেলা বৈশাখ—শিশু-কিশোর, যুবক-যুবতী, বোধি চিলড্রেন-প্রজন্ম, বোধি পিতামাতা-অভিভাবক নির্বিশেষে প্রবাসী বৌদ্ধ-বাঙালিদের এক মহামিলনের মহোৎসব বিপুল প্রাণচাঞ্চল্য-প্রাণবন্ত আয়োজনে ❛বোধি চিলড্রেন বর্ষবরণ উৎসব — ১৪৩৩❜ রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সুসম্পন্ন হয়। Église de Notre-Dame-des-Neiges-এর হলঘরে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের মেলবন্ধনে দুই পর্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, জার্মানের পরম পূজনীয় ভিক্খুসংঘের উপস্থিতিতে শীল গ্রহণ, বুদ্ধপূজা, আশীর্বাদ-সূত্রদেশনা, সংঘদান সহ অষ্টপরিষ্কার দান, পুণ্যদান, মহান সংঘকে পিণ্ডদানের মধ্যদিয়ে ধর্মীয় অনুশাসন পর্ব শেষে জ্ঞাতিভোজন ও প্রথম পর্বের আয়োজনের অবসান।
দুপুর ০১:০০ ঘটিকার সময় বৈশাখী শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠান হলঘরে প্রবেশ; সূচী অনুসারে ❛এসো হে বৈশাখ❜ সুর-সংগীতে দ্বিতীয় পর্বের সূচনা। একে একে বোধি চিলড্রেন-প্রজন্ম, বোধি পিতামাতা-অভিভাবকগণের সংগীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্র সংগীত ইত্যাদি অনন্য-অসাধারণ পরিবেশনা সম্পন্ন হয়। ক্যুবেক তথা মন্ট্রিয়লের সরকারি-প্রশাসনের কর্মকর্তা, অ্যাসেম্বিলির সদস্য ও বিশিষ্টজন যথাক্রমে- Madame Michelle Setlakwe, MNA, Mont-Royal-Outremont; Mr. Josué Corvil, City Councillor, St. Michel; Madame Nadine Pierre, Directrice, Office of Mr. Frantz Benjamin, MNA Viau; Mr. Shishir Bhattacharja, Phd, University of Montreal, Professor- Institute of Modern Languages, University of Dhaka এবং জনাব খোকন মনিরুজ্জামান, সাবেক স্কুল কমিশনার, কোট-ডে-নেইজস্; উপস্থিতিতে আলোচনা সভা সম্পন্ন হয়। অতঃপর সম্মাননা, স্মারক, অভিনন্দন জ্ঞাপন, পুরষ্কার বিতরণ ও ধন্যবাদের মধ্যদিয়ে সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় বর্ষবরণ অনুষ্ঠানের যবনিকা।
হেসেছে সবাই, মেতেছে হাসি-আনন্দে; ভালোলাগা-প্রাণবন্ততায় অনাবিল সুখ অনুভব সাথে ধর্মানুভব ও হৃদয়ে শুদ্ধ-পূর্ণতা! ছিল স্বদেশী সুস্বাদু-ঐতিহ্যবাহী খাবার, ভর্তা, পিঠা, মিষ্টি, পায়েস ইত্যাদির সমারোহ। খুশ-গল্প, আনন্দ-উচ্ছ্বাস আর জ্ঞাতি-মিত্রের সাক্ষাত-সম্মেলনে সবাই যেন আনন্দে আটখানা! বাংলার কৃষ্টি-ঐতিহ্য লালন-ধারণ-স্পন্দন ও সুর ঝংকারে নৃত্য-গীত-ছন্দে কানাডার বুকে এ যেন জেগে উঠা এক টুকরো স্বদেশ-প্রাণভূম বাংলাদেশ।
লক্ষ্যণীয়, এটি এমন একটি উৎসব এবং মিলনমেলা যেখানে কানাডার ক্যুবেকে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করা বন্ধু-মিত্র, জ্ঞাতি, আত্মীয়-স্বজনদের সাথে দেখা-সাক্ষাত করার সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বর্ষবরণ ও ধর্মায়োজন পূর্বক পুণ্য সঞ্চয়ের সুযোগ। সেসাথে ব্যস্তময় কর্মজীবনে মিলে একমুঠো প্রশান্তির সুবাতাস। উপাসক-উপাসিকারা অতি যত্ন সহকারে গৃহে রকমারি খাবার, পিঠা প্রস্তুত করে উৎসবে নিয়ে আসেন এবং সবার সাথে বৈশাখী সুখ বণ্টন করেন। এ সুখে সবার হৃদয়ে তৈরী হয় এক পরম অনুভূতি।
কৃতজ্ঞতা-পুণ্যদান:
সূচনা হতে অবসান অব্দি আর্থিক, কায়িক, বাচনিক, মানসিক ও মেধাভিত্তিক আপনাদের সকল প্রকার দান, উদারতা, মহত্ত্বতা, সার্বিক সহযোগিতার জন্য বোধি চিলড্রেন : বুড্ডিস্ট ই-অ্যাকাডেমি এবং কানাডা-বাংলাদেশ বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টার-এর পক্ষ হতে সবার প্রতি অনুধ্যানে অকুণ্ঠ কৃতজ্ঞতা-পুণ্যদান এবং অবারিত শুভেচ্ছা-অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা ছিলেন বলেই উৎসব সর্বাত্মক সুন্দর এবং সর্বতঃ পূর্ণতা পেয়েছে। আপনারাই আমাদের অনুপ্রেরণা।
নতুন বছরে প্রার্থনা—সংঘ ও গৃহী সমাজের দারুণ এ মেলবন্ধন-ঐক্য-একাগ্র নিবেদন অটুট থাকুক, মজবুত-সুদৃঢ় হোক; জয় হোক সবার, জয় হোক সকল প্রাণের। সুখ হোক অবারিত। শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।
বোধি চিলড্রেন বর্ষবরণ উৎসব — ১৪৩৩
সাংস্কৃতিক পরিবেশনায়: বোধি চিলড্রেন-প্রজন্ম, বোধি পিতামাতা-অভিভাবক, যথাক্রমে- ছোটদের দল: মেধা বড়ুয়া, স্নাতা বড়ুয়া, তুলি বড়ুয়া, অভিক বড়ুয়া, শ্রেষ্ঠ বড়ুয়া, শ্রীরাজ বড়ুয়া, জিয়ন বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, প্রজ্ঞা বড়ুয়া, শুভংকর বড়ুয়া, সুহোত্রি বড়ুয়া, নিধি বড়ুয়া, সপ্তর্ষি বড়ুয়া, অবন্তিকা বড়ুয়া, প্রিয়ন্তি বড়ুয়া, সামান্তা বড়ুয়া, প্রমা বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া, দীপান্বিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া অর্পা, ইয়ারা তাহেরীন অয়ন্তী
বড়দের দল (মহিলা): সুইটি বড়ুয়া, সিলভি বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, মিলা বড়ুয়া, সুমি বড়ুয়া পপি, স্বপ্না বড়ুয়া, প্রিয়া তালুকদার, দোলা বড়ুয়া, পায়েল বড়ুয়া, তুষি বড়ুয়া, সুমিত্রা বড়ুয়া, সুমি বড়ুয়া, জুহি বড়ুয়া, আশা বড়ুয়া, রুমা বড়ুয়া, চয়নিকা বড়ুয়া, পাপড়ি বড়ুয়া, রূপা বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, সুপ্তা বড়ুয়া
বড়দের দল (পুরুষ): বিপ্লব বড়ুয়া, নোভেল তালুকদার, রিংকন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুদীপ্ত বড়ুয়া, দূর্জয় বড়ুয়া, তাপস বড়ুয়া, রুনু বড়ুয়া
তবলায়: সৌমিত্র দাস লিটু, তপশ্রী বড়ুয়া অথৈ, অরণ্য বড়ুয়া কাব্য. কী বোর্ডে: চন্দ্রিমা বড়ুয়া, গিটারে: দূর্জয় বড়ুয়া, মন্দিরায়: সুকান্ত বড়ুয়া
টিম অটোয়া: সুপ্তা বড়ুয়া, দূর্জয় বড়ুয়া, মিথিলা বড়ুয়া, চন্দ্রিমা বডুয়া
অনুষ্ঠান সঞ্চালনায়: তাপস বড়ুয়া, নোবেল তালুকদার, সপ্তর্ষি বড়ুয়া
মঞ্চ সহযোগিতায়: রূপা বড়ুয়া, মিলা বড়ুয়া, সুমি বড়ুয়া পপি, জয়শ্রী বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, জয় বড়ুয়া সূর্য, মাইকেল বড়ুয়া, সুব্রত বড়ুয়া
আলোকসজ্জায়: রেড ওয়ান মিউজিক, শব্দ বিন্যাসে: শাওন রয় চৌধুরী, টিভি সম্প্রচারে: এনআরবি টিভি, টিভি সম্প্রচার স্পন্সর: কানন গার্ডিয়ান ফার্মেসি’র স্বত্ত্বাধিকারী কানন বড়ুয়া (টরন্টো)
ভিডিও ধারণে: আরিফ সিদ্দিকী, ফটো সাংবাদিকতায়: ফটো সাংবাদিক সাদেরা সুজন
ফটো ধারণে: আরিফ সিদ্দিকী, বিপুল বড়ুয়া, কল্লোল বড়ুয়া, এস.বি তুহিন চৌধুরী
মঞ্চপরিকল্পনায় ও মঞ্চসজ্জায়: মন্ট্রিয়লের বৌদ্ধ যুবসমাজ, বিশেষভাবে- তাপস বড়ুয়া, বিপুল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, জয় বড়ুয়া, বিধান বড়ুয়া মুন্না, মাইকেল বড়ুয়া, পুষ্পল বড়ুয়া, জয় বড়ুয়া সূর্য, সমীর বড়ুয়া, নোবেল তালুকদার, বিপ্লব বড়ুয়া (ঊনাইপূরা), সানু বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, অরূপ বড়ুয়া, রাজীর বড়ুয়া, সম্রাট বড়ুয়া, রুনু বড়ুয়া, অন্তু বড়ুয়া, সফু বড়ুয়া, ছোটন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, রূপন বড়ুয়া, সুজন বড়ুয়া উল্লেখযোগ্য
পেস্টুন নির্মাণে: বিপ্লব বড়ুয়া (সেন্ট মিশেল), ব্যানার ও গ্রাফিক্স ডিজাইন: নিশান বড়ুয়া, নৃত্য কোরিওগ্রাফি: দীপান্বিতা বড়ুয়া, শোভাযাত্রা নিরাপত্তা সহায়তা: Service de police de la Ville de Montréal
অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে: সংগীতজ্ঞ নীরজ বড়ুয়া
আহার ও পিঠা আয়োজনে: বোধি পিতামাতা, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা, পুণ্যার্থীবৃন্দ, সার্বিক সহযোগিতায়: Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre
প্রযোজনায়: বোধি চিলড্রেন : বুড্ডিস্ট ই-অ্যাকাডেমি



