Skip to content
Tuesday, November 17, 2026
CBNA24
শিরোনাম
  • শিশুদের ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা     
  • ঢাকার মগবাজার ও মগদের বিস্ময়কর ইতিহাস      
  • গোপালগঞ্জ ফের শহীদদের রক্তে রঞ্জিত     
  • কমলগঞ্জ চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ এর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপন     
  • রংপুরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মহাসমাবেশ     
  • কানাডায় নতুন আসলে যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ!     
  • প্রসঙ্গঃ সিলিকন ভ্যালি (SVB) ব্যাংকের কথা । তপন রায়-এর ফেসবুক থেকে      
  • হঠাৎ মনে করতে ইচ্ছে হলো, কোথায় বসে কোন বই লিখেছি?     
  • ভুয়া ফেসবুক আইডি’র ফাঁদ, হয়রানির শিকার ২৪৯৫৮ নারী     
  • টুইটারের ‘বিকল্প’ আনলেন জ্যাক ডরসি ব্লু স্কাই     
  • দেশের সংবাদ
  • বিশ্ব
  • কানাডার সংবাদ
  • প্রবাসের সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সাহিত্য ও কবিতা
  • মুক্তিযুদ্ধ
  • আইটি বিশ্ব
  • জীবন ও স্বাস্থ্য
  • আরও
    • ৫ম বর্ষপূর্তি
    • ধর্ম-কর্ম
    • জাতিসংঘ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অবিশ্বাস্য হলেও সত্য
    • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
    • শিক্ষাঙ্গন
    • পত্রিকার পাতা থেকে
    • ছোটদের পাতা
    • চাকরী ও বাড়ী ভাড়া
    • বইয়ের পাতা থেকে
    • মত-মতান্তর
    • সোশ্যাল মিডিয়া
    • ভ্রমণ
    • লেখালেখি
    • যাপিত জীবন
    • পরিবেশ ও জীব বৈচিত্র্য
    • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
    • জানা অজানা
    • কৃষি ও প্রকৃতি
    • অন্যান্য সংবাদপত্র
    • ষোল আনা
    • রকমারি
সোশ্যাল মিডিয়া

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন….

        May 03, 2020

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন

 

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন….

সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না, কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় জজ সা‌হেব মা কে জিজ্ঞাসা করেছিল, “আপনি কাকে চান ? ছেলে কে না মেয়েকে??”

মা তখন তার ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। মে‌য়ে ব‌লে বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি।
কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে। কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলে ও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি।

দিন যায়-মাস যায়, এতিমখানাতেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতে ও যে শিশুকে এতিমখানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই!

বছর দু’য়েক পরের কথা। এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাঁদের মতই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি ল’ইয়ার হবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি একজন ডিভোর্স ল’ ইয়ার। যারাই আমার কাছে তালাকের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টোডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না!!

চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেলস্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠলো। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে।

সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু ও কষ্ট লাগেনি, যেদিন তার ১০ বছরের শিশু কন্যাটি মা-মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল?? হয়তো লাগেনি। নয়তো এভাবে ফেলে যেতে পারতো না।
একবার ভেবেছিলাম চলে যাবো। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেন নি, চেনার কথা ও নয়!! আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে।

মাকে পাওয়ার পর বাবার জন্য ও মনটা উতলা হয়ে উঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি, কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। উনার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম, রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ!!!

ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিলো, মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম, পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন।

বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক আমার বাবা মা তো।

…. কন্যা….
আফরিন শোভা।

( Waliur Rahman’s wall  থেকে)

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন
Tagged divorce, facebook, from facebook, Judge, mr. Judge, separation, ফেসবুকের পাতা থেকে, বাবা মা, বাবা মা‌র বিচ্ছেদ, বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন...., বিচ্ছেদ, বিয়ে বিচ্ছেদ, সেপারেশন
Sadera Sujon

Related Articles

মনজুরুল ইসলাম
সোশ্যাল মিডিয়া

কমিউনিটি নেতা  মনজুরুল ইসলাম মনজু’র মৃত্যুতে শোকগাথা

Posted on January 7, 2020 Author Sadera Sujon

কমিউনিটি নেতা  মনজুরুল ইসলাম মনজু’র মৃত্যুতে শোকগাথা ।।  শোকাহত। মনজুরুল ইসলাম মনজু ভাইয়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। গত পরশু ফোন করে মহানন্দে বললেন দাদা আমিতো মেয়ের বাবা হয়ে গেলাম। বলুন আপনাকে কি করে মিষ্টি পাঠাই। উনার স্ত্রী বললেন দাদা বেবি কে নিয়ে বাড়ী ফেরার পর থেকেই আপনার মনজু ভাই বলছেন দাদাকে জানিয়েছো কি না। আমি […]

সংবাদটি শেয়ার করুন
সাংবাদিক ফরহাদ টিটো  
সোশ্যাল মিডিয়া

ওরা মেনে নিতেই পারছেনা নিজেদের পরাজয়

Posted on February 11, 2020 Author Sadera Sujon

সাংবাদিক ফরহাদ টিটো ওরা মেনে নিতেই পারছেনা নিজেদের পরাজয়  ।।  ইন্ডিয়ার কিছু মিডিয়া, সোশ্যাল মিডিয়া সাইট দেখলাম..ফেসবুকে অসংখ্য ইন্ডিয়ানের কমেন্ট দেখলাম..ওরা মেনে নিতেই পারছেনা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে নিজেদের পরাজয়।বাংলাদেশ তাদের চাইতে বেটার বা সমানে সমান টিম ছিলো তা না মেনে বাংলাদেশের প্লেয়াররা অ্যাগ্রেসিভ, অভদ্র.. এইসব মিথ্যা প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে তারা। তাদের কথায়-বার্তায় মনে […]

সংবাদটি শেয়ার করুন
arotir-thala-tosbir-mala
সোশ্যাল মিডিয়া

আরতির থালা তসবির মালা কবিতা ও একটি অমানবিক গল্প

Posted on April 12, 2020August 8, 2022 Author Sadera Sujon

সত্যি-ই শিউরে উঠার মতো অমানবিক!যাত্রা মোহন সেন (জে.এম.সেন) এই মানুষটির কথা সবাই জানে। ঐশ্বর্য্যবান,দানবীর ও শিক্ষানুরাগী এই মানুষটি চট্টগ্রামে বহু শিক্ষা…

সংবাদটি শেয়ার করুন

Post navigation

যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
দূতাবাসের রিপোর্ট সৌদিতে চাকরি হারাচ্ছেন ৫-১০ লাখ বাংলাদেশি!
shah-bahauddin
marvin-rotrand-ex-councillor

সাম্প্রতিক সংবাদসমূহ

  • টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা
  • গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে রাজি নয় ভারত
  • লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের মহড়া, সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর
  • বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার সবটুকু কাজে লাগাবো: এরদোয়ান
  • টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে, জানা গেল কারণ
  • প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
  • গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু
  • হারানো বিজ্ঞপ্তিই তাদের প্রতারণার ‘পুঁজি’, এক বছরেই হাতিয়েছে অর্ধকোটি টাকা
  • একসঙ্গে লেখাপড়া, একসঙ্গেই চাকরি পেলেন চার বন্ধু
  • অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন মালিক

আমাদের চ্যানেল থেকে

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
« Oct    
DeshDiganta Media

১৯৯৬ সাল থেকে প্রবাসে কমিউনিটির সেবায়। সংবাদ, ছবি, ভিডিওসহ রকমারি প্রকাশনায় Deshdiganta Media

ISSN 2563-7894

Your browser doesn’t support HTML5 video tag.

CBNA পরিবার

সম্পাদকঃ সদেরা সুজন (S Debroy),  প্রধান উপদেষ্টাঃ বিদ্যুৎ ভৌমিক, উপদেষ্টাঃ শাহ্ বাহাউদ্দীন শিশির, আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান গ্রাফিক ডিজাইনারঃ রনি সাহা,  প্রধান ওয়েব ডেভেলপারঃ মোঃ ফরিদ হোসেন, সহকারী ওয়েব ডেভেলপারঃ সৌভিক দেবরায়।

মোবাইলঃ 1514 714 8418 [Canada], 01777470190 [Bangladesh] ই-মেইলঃ [email protected], [email protected], ফেসবুকঃ CBNA24 ইউটিউবঃ Sadera Sujan

বিভাগসমূহ

  • ৫ম বর্ষপূর্তি
  • Business
  • CBNA English NEWS
  • Law and Justice
  • Life and health
  • Sports
  • Uncategorized
  • অবিশ্বাস্য হলেও সত্য
  • আইটি বিশ্ব
  • কানাডার সংবাদ
  • কৃষি ও প্রকৃতি
  • খেলা
  • চাকরী ও বাড়ী ভাড়া
  • ছোটদের পাতা
  • জাতিসংঘ
  • জানা অজানা
  • জীবন ও স্বাস্থ্য
  • দেশের সংবাদ
  • ধর্ম-কর্ম
  • পত্রিকার পাতা থেকে
  • পরিবেশ ও জীব বৈচিত্র্য
  • প্রবাসের সংবাদ
  • ফিচার্ড
  • বইয়ের পাতা থেকে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভ্রমণ
  • মত-মতান্তর
  • মুক্তিযুদ্ধ
  • মুখোমুখি
  • যাপিত জীবন
  • রকমারি
  • লেখালেখি
  • শিক্ষাঙ্গন
  • ষোল আনা
  • সাহিত্য ও কবিতা
  • সোশ্যাল মিডিয়া

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com)

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com) | Newspaper Lite by themecentury.