এসো কিন্তু….||| শীতল চট্টোপাধ্যায় জাগতিকেই জেগে থাকা প্রাণ ও স্থিরের কাছাকাছি , খুঁজিনি বা কাকে খুঁজি ? কবিতা বলল-বেঁচে আছি । এসেছিলাম ক জনমই এসেছি তো গত বারও , জীবন দৃশ্যের সূচি দেখি যবনিকা দেরী আরও । মাথা গোঁজার ঠাঁইটুকুতে একটু ভাত আর দুটো রুটি , আমায় ডেকে দিন বলে যায় চলি আজকে,হলো ছুটি । […]
অসীম নষ্ট পৃথিবী তোমার ||| মনিরুজ্জামান প্রমউখ —————————————– একটা নষ্ট পৃথিবী দিয়েছো- তুমি আমায় ! খুব নষ্ট, অতি নষ্ট, অসীম নষ্ট পৃথিবী তোমার ! এই মহকুমা, এই বিল, এই গাঙচিল, এই জল-ধারা, এই প্রেমিক-ঘনো মৌসুম, এই লায়লা, নীলাঞ্জনা, বনলতা, কারিনা-পুর, এই নিমিত্ত বসুন্ধরা’র কেউ আমার না, কিছু আমার-না, কিছু’ই আমার-না ! কোনো এক-জন মানুষ- আমার […]
প্রাণ ভ্রমর || তুষার আচার্য্য তোমার সামান্য বৈপরীত্যে শতগুণ বাড়ে হৃদকম্প। ধোঁয়াশার মেলা বসে যায় দৃষ্টির চারপাশ জুড়ে। ব্যথার গাঁথা অবিরাম ঝরে নিঃশব্দের আকারে। এই বুঝি প্রাণ গেল থমকে, সহসা দূরত্বে। রোমকূপে বিদ্রোহ করে হাবুডুবু সকল বাড়ি বিন্দু। অজানা আতঙ্কে শুকিয়ে পড়ে রক্তসিন্ধু। রেখো যতনে, ভেবো নিজেকে আপন। আসলে তুমি নও, আমার তুমিই সেই গোপন। […]