কানাডার সংবাদ ফিচার্ড

শেষ হলো মন্ট্রিয়লের আন্তর্জাতিক জ্যাজ ফেস্টের  ৪৬তম আসর

শেষ হলো মন্ট্রিয়লের আন্তর্জাতিক জ্যাজ ফেস্টের  ৪৬তম আসর

সদেরা সুজন, সিবিএনএ নিউজ ডেস্ক।। গতকাল শনিবার মধ্যরাতে সমাপ্তি ঘটেছে মন্ট্রিয়লের সবচেয়ে বৃহৎ উৎসব, পর্দা নামলো  আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যালের। দশদিন ব্যাপী ৪৬তম জ্যাজের দশম দিন শনিবার, উইক এন্ডে  আবাহাওয়া খুবই সুন্দর থাকায় জ্যাজ ফেস্টিভ্যালে মন্ট্রিয়লের প্লাস দ্যা আটসের মঞ্চগুলো ছিলো সঙ্গীত পিপাষু লাখো মানুষের আনন্দ উচ্ছ্বাস। গত ২৫ জুন থেকে শুরু হয়েছিলো এই বিশাল ফেস্টিভ্যালটি চলছে গতকাল  মধ্যরাত পর্যন্ত। প্রায় পাঁচশতাধীক কনসার্ট  অনুষ্ঠিত হয়েছে উৎসব স্থলের বেশ কয়েকটি  বিশাল বিশাল মঞ্চ থেকে। নামি-দামি খ্যাতিনামা শিল্পীদের শোগুলো বাইরে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ইনডোরের বিশাল হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিল্পীর সঙ্গীতানুষ্ঠান। দশদিন ব্যাপী এই ফেস্টিভ্যালের প্রথম ক’দিন বৃষ্টিপাত তাপদাহ থাকায়  কিছুটা ছন্দপতন ঘটেছে। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০১  নামকরা ব্যান্ড দলের শিল্পীরা উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করেছেন ঠিক তেমনি বিভিন্ন দেশ ও শহর থেকে হাজার হাজার সঙ্গীত পিপাষুরা উপস্থিত হয়ে সঙ্গীতের তালে তালে নেচেছেন, সঙ্গীত আর যন্ত্রের যাদুকরী স্পর্শে মুগ্ধ হয়েছেন শ্রোতাদর্শকরা।

এববছর বৃষ্টি-অতিরিক্ত গরম আর ইয়েলো সতর্ক সংকেতের মধ্যেও প্রতিদিনই মানুষের ঢল নেমেছে। উৎসবে কয়েকটি বাইরের বিশাল বিশাল মঞ্চের সামনে বিশেষ কনসার্টগুলোতে জনসমুদ্রে পরিণত হয়েছিলো। এই শো চলাকালে পাশের সব ক’টি মঞ্চতে বড় বড় স্ক্রীনে তা পরিবেশন করা হয়।  লাখোসঙ্গীত পিপাষুদের মিলনমেলায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যরা হিমশিম খেতে দেখা গেছে। এছাড়া প্রতিদিন বিকাল থেকে বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন দেশের বেন্ড শিল্পীরা গান পরিবেশন করে।

সবাই অপেক্ষায় থাকবে আগামী বছরের জন্য।

এবছরের জ্যাজ ফেস্টিভ্যালে ইনডোর-আউটডোরে একুশটি ছোট-বড় মঞ্চে ছয় শতাধীক  ইভেন্ট হয়েছে।  ত্রিশটি দেশ থেকে খ্যাতিনামা সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছিলেন মন্ট্রিয়লের আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যালে। ৩০০০ জন শিল্পী-সহ শিল্পী এবং পাঁচ শতাধীক জন যন্ত্রশিল্পী অংশগ্রহণ করেছিলো। ছয়টি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ফেস্ট চলাকালীন সময়ে। ৩১টি কর্নসাটের টিকিট নির্ধারিত সময়ের পূর্বেই বিক্রি হয়ে যায়!  ৩০০ জন অনুমোদিত সাংবাদিক এবং ১৬ টি দেশের ১০০ জন বিদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন এ ফেস্টিভ্যালে।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন