দেশের সংবাদ ফিচার্ড

 হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি কি ভারতের আদালতে? তারেকের দিল্লি সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চাইল ঢাকা

 হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি কি ভারতের আদালতে? তারেকের দিল্লি সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চাইল ঢাকা

হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দেশের আদালতের সিদ্ধান্তের উপরেই ছাড়তে চাইছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রে খবর, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আদালতগুলিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কাছে একাধিক অনুরোধবার্তা পাঠিয়েছে বাংলাদেশ। এই আবহে আওয়ামী লীগ নেত্রীর প্রত্যর্পণের বিষয়টি দেশের আদালতের সিদ্ধান্তের উপরেই ছাড়তে চাইছে নয়াদিল্লি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে শীর্ষ পর্যায়ের এক ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয়েছে়, হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশের আদালতগুলিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অন্য দিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে হঠাৎই অনিয়শ্চতা দেখা গিয়েছে। রবিবার সে দেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারেকের সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতে হবে ভারতকে। তার জন্য ভারতের কাছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যামামলায় অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ অগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে।” অনুকূল পরিবেশ রক্ষায় তাদের আর্জির প্রেক্ষিতে ভারত কী জানায়, তার জন্য তারা অপেক্ষা করছে বলে জানিয়েছে ঢাকা।

-সূত্রঃ আনন্দবাজার

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন