বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
পাত্রই জোটে না! এই গ্রামের সব মহিলাই সুন্দরী এবং অবিবাহিত এই গ্রামের সকল মহিলা এবং তরুণী খুবই সুন্দরী। কিন্তু তা সত্ত্বেও জীবনসঙ্গীর অভাব কেন? বিয়ে করবেন কিন্তু পাত্র যে কিছুতেই পাওয়া যাচ্ছে না। আর সে কারণেই অবিবাহিত অবস্থাতেই থেকে যেতে হচ্ছে তরুণীদের। অবিশ্বাস্য হলেও, এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলে। দক্ষিণ-পূর্ব ব্রাজিলের পাহাড়ি গ্রাম নোইভা ডো […]
নতুন ঠিকানা পেল মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ নবজাতক নতুন ঠিকানা পেয়েছে ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ সেই নবজাতক। টানা ১০ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর আজিমপুরে ‘ছোটমণি নিবাসে’ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশালের […]
হেলেনা জাহাঙ্গীর আটক, যেভাবে হেলেনা জাহাঙ্গীরের উত্থান আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদস্যপদ হারানো এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আটকের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার […]