Skip to content
Wednesday, May 20, 2026
CBNA24
শিরোনাম
  • শিশুদের ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা     
  • ঢাকার মগবাজার ও মগদের বিস্ময়কর ইতিহাস      
  • গোপালগঞ্জ ফের শহীদদের রক্তে রঞ্জিত     
  • কমলগঞ্জ চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ এর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপন     
  • রংপুরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মহাসমাবেশ     
  • কানাডায় নতুন আসলে যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ!     
  • প্রসঙ্গঃ সিলিকন ভ্যালি (SVB) ব্যাংকের কথা । তপন রায়-এর ফেসবুক থেকে      
  • হঠাৎ মনে করতে ইচ্ছে হলো, কোথায় বসে কোন বই লিখেছি?     
  • ভুয়া ফেসবুক আইডি’র ফাঁদ, হয়রানির শিকার ২৪৯৫৮ নারী     
  • টুইটারের ‘বিকল্প’ আনলেন জ্যাক ডরসি ব্লু স্কাই     
  • দেশের সংবাদ
  • বিশ্ব
  • কানাডার সংবাদ
  • প্রবাসের সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সাহিত্য ও কবিতা
  • মুক্তিযুদ্ধ
  • আইটি বিশ্ব
  • জীবন ও স্বাস্থ্য
  • আরও
    • ৫ম বর্ষপূর্তি
    • ধর্ম-কর্ম
    • জাতিসংঘ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অবিশ্বাস্য হলেও সত্য
    • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
    • শিক্ষাঙ্গন
    • পত্রিকার পাতা থেকে
    • ছোটদের পাতা
    • চাকরী ও বাড়ী ভাড়া
    • বইয়ের পাতা থেকে
    • মত-মতান্তর
    • সোশ্যাল মিডিয়া
    • ভ্রমণ
    • লেখালেখি
    • যাপিত জীবন
    • পরিবেশ ও জীব বৈচিত্র্য
    • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
    • জানা অজানা
    • কৃষি ও প্রকৃতি
    • অন্যান্য সংবাদপত্র
    • ষোল আনা
    • রকমারি
সোশ্যাল মিডিয়া

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন….

        May 03, 2020

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন

 

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন….

সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না, কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় জজ সা‌হেব মা কে জিজ্ঞাসা করেছিল, “আপনি কাকে চান ? ছেলে কে না মেয়েকে??”

মা তখন তার ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। মে‌য়ে ব‌লে বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি।
কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে। কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলে ও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি।

দিন যায়-মাস যায়, এতিমখানাতেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতে ও যে শিশুকে এতিমখানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই!

বছর দু’য়েক পরের কথা। এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাঁদের মতই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি ল’ইয়ার হবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি একজন ডিভোর্স ল’ ইয়ার। যারাই আমার কাছে তালাকের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টোডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না!!

চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেলস্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠলো। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে।

সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু ও কষ্ট লাগেনি, যেদিন তার ১০ বছরের শিশু কন্যাটি মা-মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল?? হয়তো লাগেনি। নয়তো এভাবে ফেলে যেতে পারতো না।
একবার ভেবেছিলাম চলে যাবো। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেন নি, চেনার কথা ও নয়!! আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে।

মাকে পাওয়ার পর বাবার জন্য ও মনটা উতলা হয়ে উঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি, কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। উনার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম, রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ!!!

ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিলো, মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম, পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন।

বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক আমার বাবা মা তো।

…. কন্যা….
আফরিন শোভা।

( Waliur Rahman’s wall  থেকে)

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন
Tagged divorce, facebook, from facebook, Judge, mr. Judge, separation, ফেসবুকের পাতা থেকে, বাবা মা, বাবা মা‌র বিচ্ছেদ, বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন...., বিচ্ছেদ, বিয়ে বিচ্ছেদ, সেপারেশন
Sadera Sujon

Related Articles

ফিচার্ড বিনোদন সোশ্যাল মিডিয়া

বিচ্ছেদের পর নায়িকা মাহির হৃদয়স্পর্শী স্ট্যাটাস

Posted on June 3, 2021June 3, 2021 Author Sadera Sujon

বিচ্ছেদের পর নায়িকা মাহির হৃদয়স্পর্শী স্ট্যাটাস ৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন মাহিয়া মাহি ও অপু দম্পতি। ২৩ মে ডিভোর্সের ঘোষণা দেন তারা। জানিয়েছিলেন এক ছাদের নিচে না থাকলেও দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় থাকবে বলে বিচ্ছেদের পর নায়িকা মাহির হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন। ঢালিউড নায়িকা মাহির সংসার ভাঙার খবরে তোলপাড় বইছে সিনেমা পাড়ায়। ভক্তরা জানতো […]

সংবাদটি শেয়ার করুন
সোশ্যাল মিডিয়া

বিএনপি সরকারের আমলে বার বার নির্যাতিত আয়েশা আক্তার আর নেই

Posted on August 12, 2020 Author Sadera Sujon

বিএনপি সরকারের আমলে বার বার নির্যাতিত আয়েশা আক্তার আর নেই ঢাকা মহানগর যুব মহিলা লীগের রাজপথের লড়াকু সৈনিক , বিএনপি সরকারের আমলে বার বার নির্যাতিত আয়েশা আক্তার আর নেই! অসহ্য যন্ত্রনা-কষ্ট শারীরিক বহু সমস্যা আর  অর্থাভাবে বিনা চিকিৎসায় চলে গেছেন না ফেরার দেশে। আর কখনো রাজপথে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য মরিয়া হয় যুদ্ধে দেখা যাবে […]

সংবাদটি শেয়ার করুন
মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে
সোশ্যাল মিডিয়া

মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, বুঝতে পারছেন না কিছু?

Posted on April 16, 2020 Author Sadera Sujon

মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, বুঝতে পারছেন না কিছু? হঠাৎ করে চাল চোর, চাল চোর এমন একটা বিষয় মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে! ১৮ কোটি…

সংবাদটি শেয়ার করুন

Post navigation

যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
দূতাবাসের রিপোর্ট সৌদিতে চাকরি হারাচ্ছেন ৫-১০ লাখ বাংলাদেশি!
shah-bahauddin
marvin-rotrand-ex-councillor

সাম্প্রতিক সংবাদসমূহ

  • কার সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যাবে না?
  • সিলেট টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
  • প্রেমিককে ৮ টুকরো করে বিরিয়ানি পার্টি করেন প্রেমিকা
  • ৩০ জন পুরুষ আমায় ঘিরে ধরেছিল, লোমহর্ষক বর্ণনা দিলেন রাবিনা
  • ট্রাম্পের পর পুতিন আসছেন চীনে, খেলা চলছে অন্য লেভেলে!
  • ২৭ নাকি ২৮ মে ঈদ? যা জানা গেল
  • বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত
  • মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
  • বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ শরিফ, আসিম মুনির, আলোচনায় যেসব ইস্যু
  • স্থানীয় নির্বাচন কবে, জানাল ইসি

আমাদের চ্যানেল থেকে

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Apr    
DeshDiganta Media

১৯৯৬ সাল থেকে প্রবাসে কমিউনিটির সেবায়। সংবাদ, ছবি, ভিডিওসহ রকমারি প্রকাশনায় Deshdiganta Media

ISSN 2563-7894

Your browser doesn’t support HTML5 video tag.

CBNA পরিবার

সম্পাদকঃ সদেরা সুজন (S Debroy),  প্রধান উপদেষ্টাঃ বিদ্যুৎ ভৌমিক, উপদেষ্টাঃ শাহ্ বাহাউদ্দীন শিশির, আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান গ্রাফিক ডিজাইনারঃ রনি সাহা,  প্রধান ওয়েব ডেভেলপারঃ মোঃ ফরিদ হোসেন, সহকারী ওয়েব ডেভেলপারঃ সৌভিক দেবরায়।

মোবাইলঃ 1514 714 8418 [Canada], 01777470190 [Bangladesh] ই-মেইলঃ [email protected], [email protected], ফেসবুকঃ CBNA24 ইউটিউবঃ Sadera Sujan

বিভাগসমূহ

  • ৫ম বর্ষপূর্তি
  • Business
  • CBNA English NEWS
  • Law and Justice
  • Life and health
  • Sports
  • Uncategorized
  • অবিশ্বাস্য হলেও সত্য
  • আইটি বিশ্ব
  • কানাডার সংবাদ
  • কৃষি ও প্রকৃতি
  • খেলা
  • চাকরী ও বাড়ী ভাড়া
  • ছোটদের পাতা
  • জাতিসংঘ
  • জানা অজানা
  • জীবন ও স্বাস্থ্য
  • দেশের সংবাদ
  • ধর্ম-কর্ম
  • পত্রিকার পাতা থেকে
  • পরিবেশ ও জীব বৈচিত্র্য
  • প্রবাসের সংবাদ
  • ফিচার্ড
  • বইয়ের পাতা থেকে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভ্রমণ
  • মত-মতান্তর
  • মুক্তিযুদ্ধ
  • মুখোমুখি
  • যাপিত জীবন
  • রকমারি
  • লেখালেখি
  • শিক্ষাঙ্গন
  • ষোল আনা
  • সাহিত্য ও কবিতা
  • সোশ্যাল মিডিয়া

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com)

© Copyright - All Rights Reserved by Deshdiganta Media (CBNA24.com) | Newspaper Lite by themecentury.