বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লায়লা নুসরাত। কা না ডা র সংবাদ
December 04, 2022
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বার্ষিক সাধারণ সভা।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।
নতুন কমিটির কয়েস- শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেল কে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো।
অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আর টিভির বালার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।
Prime Minister’s Energy Adviser hopeful to overcome power & energy problem Washington DC, 17th August, 2022 -Adviser to the Prime Minister for Power, Energy and Mineral Resources Dr. Tawfiq-e-Elahi Chowdhury, BB, has expressed optimism to overcome the ongoing power and energy problem in the country created due to Russia-Ukraine war with united efforts of all. […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার […]